রিঙ্কু সিংহের সঙ্গে বাগদানের খুশিতে কেঁদে ফেললেন সাংসদ প্রিয়া সরোজ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠান ঘিরে হই হই রব। আজ রবিবার ৮ জুন লখনউতে অনুষ্ঠিত হল তাঁদের বাগদান। শহরের পাঁচ তারা হোটেল দ্য সেন্ট্রামে বাগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন প্রিয়া সরোজ এবং রিঙ্কু সিং। তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে প্রিয়া সরোজ বাগদান মঞ্চে পৌঁছানোর সাথে সাথেই তাঁর চোখ ভরে উঠেছে আনন্দাশ্রুতে। বাগদানের আগে রিঙ্কু ও তাঁর বোন নেহা সিং মন্দিরে পুজো দিতে যান। প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন, “আজ ওদের বাগদানের অনুষ্ঠান। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।” ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে চার হাত এক হওয়ার কথা যুগলের।

সমাজবাদী পার্টির নেতা অধ্যাপক রাম গোপাল, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সহ অন্যান্য তারকারা হোটেলে পৌঁছে গিয়েছেন। অখিলেশ যাদব, জয়া বচ্চন এবং ডিম্পল যাদবও হবু দম্পতিকে আশীর্বাদ করতে বাগদানে গিয়েছেন। এসেছেন ক্রিকেটার প্রবীণ কুমার। তিনি রিঙ্কু ও প্রিয়াকে প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেটের তরুণ ব্রিগেড সদস্যের সঙ্গে সাংসদের বিয়ে, এ তো কম কথা নয়। এ নিয়ে চর্চা তো চলছিলই। রিঙ্কু-প্রিয়ার বাগদান উপলক্ষে হোটেলে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে। অতিথিদের কাছে পাস থাকলে তবেই তাঁরা প্রবেশ করতে পারবেন বাগদান অনুষ্ঠানে। একই সঙ্গে, সতর্ক প্রহরায় রয়েছেন পুলিশকর্মীরা। অনুষ্ঠানে অতিথিদের খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

জমিবিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ শামির প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

ইজরায়েল কোনও ভুল পদক্ষেপ নিলে ধ্বংস হবে তাদের পারমাণবিক কেন্দ্র, হুমকি ইরানের

ফের মহাকাশে পাড়ি দিতে চান ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]