সাঙ্ঘাতিক কাণ্ড! হিন্দু সেজে রেস্তোরাঁ চালাচ্ছিল মুসলিম যুবক, কীভাবে পাকড়াও হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের(Uttarpradesh) কানপুরের(Kanpur Incident) একটি ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা দেশে। সেখানকার কিদওয়াই নগর এবং বড়দেবী ক্রসিংয়ের মাঝামাঝি স্থানে ‘মামা ভাঞ্জে’ নামের একটি রেস্তোরাঁ(Mama Bhanje Resturent) খুলে হিন্দু সেজে রমরমিয়ে ব্যবসা করছিলেন মুবিন আহমেদ। নিজের পরিচয় গোপন করতে কপালে তিলক লাগাতেন মুবিন। শুধু তাই নয়, রেস্তোরাঁয় নিরামিষ খাবারের নামে কাস্টমারদের আমিষ খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছিল রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে প্রশাসনের সাহায্য নিয়ে রেস্তোরাঁটি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না কোনও ট্রেন? খবর ছড়াতেই বিজ্ঞপ্তি পূর্ব রেলের

মুসলিম সম্প্রদায়ের মুবিন হিন্দু সেজে রেস্তোরাঁ চালাতেন এই অভিযোগে গত ২৬শে সেপ্টেম্বর দোকানে অভিযান চালান বজরং দল(Bajrang Dal)। এদিনই বজরং দলের সহ জেলা সংযোগক বিশাল বজরঙ্গী অভিযোগ তুলেছিলেন যে, মালিক মুবিন আহমেদ একজন মুসলিম ব্যক্তি। তিনি হিন্দু সেজে থাকতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য কপালে তিলক পড়তেন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হাঙ্গামা। তখনই রেস্টুরেন্ট বন্ধের দাবি তোলা হয়।

এছাড়াও নিরামিষ খাবারের নামে নিরামিষাশীদের আমিষ খাবার খাইয়ে দেওয়ার অভিযোগ তো ছিলই। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোদ মামা ভাঞ্জের প্রাক্তন কর্মচারী ছোটু বর্মা। তাঁর অভিযোগ, মুবিন নিজের পরিচয় লুকিয়ে দীর্ঘদিন ধরেই এহেন ঘৃণ্য কাজ করে চলেছে। এরপরই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয় পুলিশের তরফে।

আরও পড়ুনঃ টিউশন থেকে ফেরার পথে মাতালদের কবলে একদল ছাত্রী, এরপর কি ঘটল বাঁকুড়ায়!

গত ৬ই অক্টোবর আইজিআরএস পোর্টালে বিকাশ‌ ত্রিপাঠী এবং অশোক ত্রিপাঠী নামের দুই ব্যক্তি ওই রেস্তোরাঁর নামে অফিশিয়ালি অভিযোগ দায়ের করেন। এরপর নগর নিগম আধিকারিক চন্দ্র প্রকাশ জানান, মুবিন আহমেদ রেস্টুরেন্ট চালানোর পাশাপাশি আশেপাশের অনেকটা জায়গা অবৈধভাবে দখল করেছিল। পুরো বিষয়টি যাচাই করার পর ‘মামা ভাঞ্জে’ রেস্টুরেন্টটি পুলিশ প্রশাসনের সাহায্যে বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলা হবে। কথা মতোই এগিয়েছে কাজ। সদ্যই বজরং দলের সদস্যদের উপস্থিতিতেই বুলডোজার চালানো হয় দোকানটিতে। যদিও সেই সময় মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলেই খবর। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় রেগে গিয়ে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিল স্বামী

‘এমন শাস্তি চাই সাত প্রজন্ম যেন মনে রাখে’, দাবি জঙ্গি হানায় ছেলে হারানো শুভমের বাবার

পাকিস্তানি এজেন্টের কাছে গোপন তথ্য পাঠানোর অভিযোগে গ্রেফতার কানপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মচারী

অভিনব কায়দায় সোনার দোকানে চুরি, মুখের মধ্যে নাকচাবি পুরে চম্পট চোরের

কানপুরে চলন্ত বাইকেই উদ্দাম রোমান্স প্রেমিক যুগলের, ভাইরাল ভিডিও

বান্ধবীর জন্মদিন পালনে ১২ স্করপিও গাড়ির কনভয় নিয়ে দাদাগিরি, পাকড়াও কুখ্যাত গ্যাংস্টার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পরে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল, শ্রীঘরে ঠাঁই বজরং দলের নেতার

বেপরোয়া গতির জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত ৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]