Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশের নাম ‘ভারত’ রাখার পক্ষে ফের সওয়াল সঙ্ঘের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের দাবির পরেই রাতারাতি দেশের নাম ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’ করতে কোমর কষে ঝাঁপিয়েছে মোদি সরকার। জি-২০ সম্মেলন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির নৈশভোজ থেকে শুরু করে সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাখা নেমপ্লেট সব কিছুতেই ‘ভারত’ শব্দটি উঠে এসেছিল। দেশের নাম বদল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ওই চর্চার মধ্যে ফের একবার দেশের নাম ‘ভারত’ রাখার পক্ষে সওয়াল করল আরএসএস।

শনিবার পুণেতে তিনদিনব্যাপী সঙ্ঘের ‘অখিল ভারতীয় সমম্বয় বৈঠক’ শুরু হয়েছে। বৈঠকে সঙ্ঘের সহযোগী ৩৬ টি সংগঠনের প্রতিনিধি সহ মোট ২৪৬ জন পদাধিকারী উপস্থিতি ছিলেন। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বৈঠকে পৌরাহিত্য করছেন। আরএসএসের শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও হাজির ছিলেন। সংসদের বিশেষ অধিবেশনের আগে সঙ্ঘের এই বৈঠক যথেষ্ট তা‍ৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বৈঠকের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সঙ্ঘের সহ সরকার্যবাহ মনমোহন বৈদ্য ও প্রচার শাখার প্রধান সুনীল আম্বেকর। ওই সাংবাদিক বৈঠকে সঙ্ঘের সহকার্যবাহ মনমোহন বৈদ্য বলেন, ‘প্রাচীন কাল থেকে আমাদের দেশের নাম ভারত এবং দেশের নাম ভারত থাকা উচিত বলেই মনে করি।’ সম্প্রতি সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। যা নিয়ে গেল গেল রব তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ছোট-মাঝারি নেতারা। এ বিষয়ে এদিন সঙ্ঘের সহকার্যবাহ বলেন, ‘সনাতন ধর্ম শুধু ধর্ম নয়। সনাতন সভ্যতা একটি আধ্যাত্মিক গণতন্ত্র। যারা সনাতন সম্পর্কে মন্তব্য করেন  তাদের প্রথমে এই শব্দটির অর্থ বোঝা উচিত।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00