Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কর্নাটকের সার্বভৌমত্ব’ নিয়ে সোনিয়ার মন্তব্যের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন

সোমবার দুপুরেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর মন্তব্য নিয়ে কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘রাজনৈতিক প্রভু’ বিজেপি নেতাদের দাবি মেনে নিয়ে সোনিয়া গান্ধির ‘কর্নাটকের সার্বভৌমত্ব’  মন্তব্য নিয়ে কংগ্রেসের কাছে ব্যাখ্যা তলব করল নির্বাচন কমিশন। আজ সোমবার দুপুরেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর মন্তব্য নিয়ে নালিশ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবি মেনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে সোনিয়া গান্ধির মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিশ্বাসযোগ্যতা খোয়ানো নির্বাচন কমিশন।

ঘটনার সূত্রপাত গত শনিবার। কর্নাটকের হুবলি-ধারওয়াড় কেন্দ্রের দলীয় প্রার্থী তথা প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের সভায় কন্নড় সংস্কৃতির ইতিহাসের প্রসঙ্গ উত্থাপন করে সোনিয়া গান্ধি বলেন, ‘কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে রেয়াত করা হবে না।’ রবিবার কর্নাটকে প্রচারে গিয়ে ওই মন্তব্যের জন্য কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, ‘কর্নাটকের সার্বভৌমত্বের কথা বলে কার্যত দেশবিরোধী ভূমিকা পালন করেছেন গান্ধি পরিবারের সদস্য।’

এদিন দুপুরে বিজেপি নেতারা সোনিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ‘রাজনৈতিক প্রভুদের’ নালিশ পাওয়ার পরেই নড়েচড়ে বসেন বিজেপির দয়ায় মুখ্য নির্বাচন কমিশনারের কুর্সিতে বসা রাজীব কুমার। কয়েক ঘন্টার মধ্যেই সোনিয়ার মন্তব্য নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ব্যাখ্যা তলব করেন তিনি। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিস্মিত নয় কংগ্রেস শীর্ষ নেতারা। নামপ্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতার কথায়, ‘বিজেপির দালাল নির্বাচন কমিশনাররা যে এমন ভূমিকা নেবেন, এটাই প্রত্যাশিত।’

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

সামনেই কি দিল্লির নির্বাচন? নির্বাচন কমিশনের বৈঠকে আহ্বান নিয়ে জল্পনা তুঙ্গে

অ্যাকশন মুডে নির্বাচন কমিশন, ঝাড়খণ্ডে সোশ্যাল মিডিয়া থেকে বিজেপির প্রচার ভিডিও সরানোর নির্দেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00