Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশবাসীকে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা মোদি, রাহুলের

অন্যদিকে শনিবার সরস্বতী পুজো উপলক্ষে টুইটারে কবিতা লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসে বসন্ত পঞ্চমীর এই পুণ্য তিথিতে বিদ্যার দেবী তথা বাগদেবীর আরাধনায় ব্রতী হন ছাত্রছাত্রীরা। শনিবারের এই বিশেষ দিনে যখন টুইটারে কবিতা লিখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন অন্যদিকে দেশবাসীকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এদিন সকালে প্রধানমন্ত্রী হিন্দিতে একটি টুইট করে লেখেন, ‘সকল দেশবাসীকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো অনেক শুভকামনা। আপনাদের উপর যেন মা সারদার কৃপা সবসময় থাকে। সকলের জীবন আনন্দে কাটুক।’ 

টুইটারে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। পাশাপাশি টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিন রাহুল গান্ধি টুইটারে আরও একবার কৃষকদের কথা উল্লেখ করে এবং একজন কৃষকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কিষানদের পরিশ্রম তখনই সফল হয় যখন খেত ভরে উঠলে ফসলে। সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা।’

অন্যদিকে শনিবার সরস্বতী পুজো উপলক্ষে টুইটারে কবিতা লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে তিনি লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী/ শিক্ষা দাও,দাও সংস্কৃতি/ মন ভরে দিও আলো/ বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00