Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে ৫ বছরে নিখোঁজ পৌনে তিন লক্ষ শিশু, শীর্ষে মধ্যপ্রদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শিশু নিখোঁজের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। গত পাঁচ বছরে নিখোঁজ হয়েছে পৌনে তিন লক্ষ শিশু। তার মধ্যে শিশুকন্যার সংখ্যা ২ লক্ষ ১২ হাজারের বেশি। শিশু নিখোঁজের নিরিখে দেশে শীর্ষস্থান দখল করেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। শিবরাজ সিং চৌহানের রাজ্যে পাঁচ বছরে নিখোঁজ হয়েছে ৬১ হাজারের বেশি শিশু।

দেশে গত  পাঁচ বছরে কত শিশু নিখোঁজ হয়েছিল লোকসভায় সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন হরিয়ানার হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং। শুক্রবার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানান, ‘২০১৮ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ২,৭৫,১২৫টি শিশু নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে মেয়ের সংখ্যা ২,১২,৮২৫ আর ছেলের সংখ্যা ৬২,২৩৭। আর ৬৩টি শিশু তৃতীয় লিঙ্গের।’

শিশু নিখোঁজের ক্ষেত্রে দেশের বাকি ২৯টি রাজ্যকে টেক্কা দিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। মোটি নিখোঁজ শিশুদের এক পঞ্চমাংশেরও বেশি শিবরাজ সিং চৌহানের রাজ্যের বাসিন্দা।  মধ্যপ্রদেশে ৬১ হাজার ১০২টি শিশু নিখোঁজ হয়েছে। তার মধ্যে শিশুকন্যার সংখ্যা ৪৯ হাজার ২৪ আর ছেলের সংখ্যা ১২ হাজার ৭৫।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00