Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরপ্রদেশে ফিরল এনকাউন্টার, নিকেশ কুখ্যাত অপরাধী

তার নামে দুই ডজনের বেশি অপরাধমূলক মামলা ঝুলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরতেই ফের ফিরল এনকাউন্টাররাজ। সোমবার প্রকাশ্য দিবালোকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক বারাণসীতে এনকাউন্টারে এক কুখ্যাত অপরাধীকে নিকেশ করল স্পেশাল টাস্ক ফোর্স। নিহত অপরাধীর নাম সোনু সিংহ। তার নামে দুই ডজনের বেশি অপরাধমূলক মামলা ঝুলছিল। এমনকী তার মাথার দাম দু লক্ষ টাকা ধার্য করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

প্রথম যোগী জমানায় কার্যত অপরাধীদের নির্বিচারে গুলি করে নিকেশ করার লাইসেন্স পেয়েছিল পুলিশ। বিকাশ দুবে সহ একাধিক কুখ্যাত অপরাধীকে নিকেশ করা হয়েছে। শুধু তাই নয়, কুখ্যাত মাফিয়াদের বিভিন্ন অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল পুলিশ। ফলে রাজ্যজুড়ে কার্যত কুখ্যাত অপরাধীদের মধ্যে ত্রাহি-ত্রাহি রব উঠেছিল। আইন বহির্ভূত হত্যার কারণে সমালোচনার মুখে পড়েছিল যোগী রাজ্যের পুলিশ। যদিও সাধারণ মানুষ খুশিই হয়েছিল।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে জিতে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরেছে বিজেপি। আগামী ২৫ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা যোগী আদিত্যনাথের। তার আগেই রাজ্যে ফিরল এনকাউন্টার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসীর কুখ্যাত অপরাধী মণীষ সিংহ ওরফে সোনু সিংহকে নানা মামলায় দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। বারাণসীজুড়ে হত্যা, অপহরণ সহ একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে ছিল তার নাম। তাকে ধরিয়ে দেওয়ার জন্য দুলক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অবশেষে এদিন বারাণসীর লোহাতা এলাকায় নাগালে পেয়েই আর কোনও সুযোগ না দিয়ে সোনুকে নিকেশ করে দিয়েছন এসটিএফের দুঁদে আধিকারিকরা।

বেলদায় উদ্ধার ৫ কুইন্টাল মাদক, গ্রেফতার ৫

কলকাতা পুলিশের ১০ আধিকারিককে বিশেষ স্বীকৃতি দিচ্ছে শাহি মন্ত্রক

বাকিবুর কী ড্রাগ তৈরির ব্যবসাও করতেন, উত্তর খুঁজছে ED

নিষিদ্ধ কাফসিরাপ পাচারের চেষ্টা, গ্রেফতার তিন যুবক

বর্ষবরণের আগে শহরে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার মাদক

ঝাড়খন্ডে হানা এসটিএফের, ধৃত ৬,  উদ্ধার প্রচুর অস্ত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00