Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রামধাক্কা’! রামন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না চার শঙ্করাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: পাখির চোখ লোকসভার ভোট। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে তড়িঘড়িই অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস-সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্ব রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর বিরোধীদের ‘সনাতন ধর্ম বিরোধী’ হিসাবে তুলে ধরতে ইতিমধ্যেই কোমর কষে আসরে ঝাঁপিয়েছে বিজেপি। কিন্তু বিজেপি নেতৃত্বকে এবার ‘রাম ধাক্কা’ দিলেন দেশের চার শঙ্করাচার্য। অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধনকে সনাতন ধর্ম বিরোধী আখ্যা দিয়ে ২২ জানুয়ারি অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চার শঙ্করাচার্যকে ‘সনাতন ধর্ম বিরোধী’ আখ্যা দেওয়ার মতো বুকের পাটা দেখাতে পারছেন না জে পি নাড্ডা থেকে শুরু করে বিজেপির সিকি-আধুলি গোত্রের নেতারা।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকার জন্য পুরী গোবর্ধন পীঠ, উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠ-সহ হিন্দু ধর্মের শীর্ষ চার পীঠের শঙ্করাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কয়েকদিন আগেই পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছিলেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। আর বৃহস্পতিবার উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, , ২২ জানুয়ারি অযোধ্যায় সনাতন ধর্মের লঙ্ঘন হতে চলেছে। তাই চার শঙ্করাচার্যের কেউই সেখানে উপস্থিত থাকবেন না।

কেন অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে সনাতন ধর্ম লঙ্ঘনে অভিযুক্ত করছেন তা জানতে চাওয়া হলে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেন, ‘অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা যা করছেন, তা ধর্ম মেনে নয়। হিন্দু ধর্ম পরিপন্থী কাজ করছেন। মন্দির তৈরি হওয়ার পরই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অযোধ্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। অথচ রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এটা হিন্দু ধর্মবিরোধী কাজ। এত তাড়াহুড়া করার কোনও প্রয়োজনই ছিল না। মন্দির তৈরির কাজ শেষ করার পরে প্রাণ প্রতিষ্ঠা করাই ছিল যুক্তিযুক্ত।’ এই সিদ্ধান্তের জন্য তাঁদের ‘মোদিবিরোধী’ বলে আক্রমণ শানানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, ‘চার শঙ্কারাচার্যের কেউই  মোদি বা অন্য কারও বিরোধী নন। ধর্ম শাস্ত্রের বিরোধী এমন কিছু তাঁরা করতে পারেন না।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00