নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলি ও ছটপুজোতে অনেকই ঘুরতে যান বা বাড়ি ফেরেন। তাদের জন্য সুখবর জানাল ভারতীয় রেল। তাই এই সময় ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম রেলের তরফে জানান হয়েছে, ২১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আহমেদাবাদ থেকে চলবে ১৬ টি বিশেষ ট্রেন। আর এই ট্রেনগুলি ৫৭ টি ট্রিপে চালানো হবে।
বিশেষ ট্রেনগুলি চলবে কানপুর সেন্ট্রাল, আগ্রা ক্যান্ট থেকে তিরুচিরাপল্লী, গান্ধীধাম থেকে ভাগলপুর এবং বান্দ্রা টার্মিনাস এবং সবরমতি থেকে পাটনা , সীতামারহি এবং হরিদ্বার। বলা বাহুল্য, দুর্গা পূজা, দীপাবলি এবং ছট পূজার সময় যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণের সুবিধার্থে চলতি বছর ৬ হাজারের বেশি ট্রেন চালানো হয়েছে।
রেলেরে তরফে জানান হয়েছে, প্রতি বছর উৎসবের সময় বিশেষ ট্রেন চালানো হয় । তবে চলতি বছর যাত্রী সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পশ্চিম রেলওয়ে ১০৬ টি উত্সব বিশেষ ট্রেনের সাথে ২৩১৫ টি ট্রিপ চালাচ্ছে । যা এখনও সমগ্র ভারতীয় রেলওয়েতে সর্বোচ্চ। পাশাপাশি রেলের তরফে আরও জানান হয়েছে, দিওয়ালি এবং ছট পুজোর সময়, আহমেদাবাদ থেকে দিল্লি সহ দেশের বেশিরভাগ ট্রেনের অপেক্ষার তালিকা ৩০০ পার হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।