Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লস্কর ই তৈবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মনোরোগ বিশেষজ্ঞ, NIA- এর জালে পুলিশ কর্মীও

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ২০০৩ সালে লস্কর-ই-তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি জেলায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে একজন জেল মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন সিটি আর্মড রিজার্ভ পুলিশ সদস্য সহ তিনজনকে গ্রেফতার করেছে এনআইএ। বেঙ্গালুরু এবং কোলার জেলায় তল্লাশি চালানো হয়েছিল। তার ফলে পারাপ্পানা আগ্রাহারা কারাগারের জেল মনোরোগ বিশেষজ্ঞ নাগরাজ, সিএআর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চান পাশা এবং পলাতক আসামির মা আনিস ফতিমাকে গ্রেফতার করা হয়।

তল্লাশির সময়, গ্রেফতার হওয়া অন্যান্য সন্দেহভাজনদের বাড়ি থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, নগদ টাকা, সোনা এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার তিনজনকে এনআইএ আদালতে হাজির করা হবে। অন্যদিকে এনআইএ কর্মকর্তাদের নজরে এই মুহূর্তে রয়েছেন কোলার জেলার ভট্টারহাল্লির আর এক সন্দেহভাজন সতীশ গৌড়া। তাকে খুঁজে বেড়াচ্ছে এখন পুলিশ। সতীশ এই গ্যাংয়ের মোবাইল ফোনের জন্য সিম কার্ড সরবরাহ করত। সতীশ গৌড়া কোথায় আছে তা জানতে তার স্ত্রী প্রমীলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে, ডাঃ নাগরাজ কারাগারের বন্দিদের ব্যবহারের জন্য মোবাইল ফোন পাচার করছিলেন। তার মধ্যে সন্ত্রাসী মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তাদিয়ান্দভেদ নাসির ওরফে টি নাসিরও অন্তর্ভুক্ত ছিল। পবিত্রা নামে এক মহিলা ডাঃ নাগরাজকে এই কার্যকলাপে সহায়তা করতেন। এই দু’জন ছাড়াও, এনআইএ কর্মকর্তারা আনিস ফতিমার বাড়িতেও অভিযান চালান। ফতিমার দুই ছেলে জুনেইদ আহমেদ একই মামলায় পলাতক। ফতিমা নাসিরের থেকে জুনেইদকে তহবিল সংগ্রহ এবং কারাগারে নাসিরের কাছে হস্তান্তরের তথ্য দিচ্ছিলেন। ২০২২ সালে যখন নাসিরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নাসিরের সহযোগীদের কাছে এসকর্টের মাধ্যমে তথ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন সিএআর এএসআই চান পাশা।

২০২২ সালে যখন বেঙ্গালুরু সিসিবি মহম্মদ আরশাদ খান, সুহেল, ফয়জল, জাহিদ তাবরেজ এবং মুদাসিরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে, তখন কারাগারে মৌলবাদের বিস্তারের গোপন তথ্য প্রকাশ পায়। এই চক্রের আরও এক সদস্য জুনেইদ পুলিশের কাছে পালিয়ে যায়। মামলাটি এনআইএ-এর কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের সময় এনআইএ বুঝতে পারে যে নাসির কারাগারের ভেতরে তার নিজস্ব দল তৈরি করছে। জেলবন্দি আসামীদের ধীরে ধীরে ব্রেনওয়াশ করত সে। এর একটাই উদ্দেশ্য ছিল,  এই সকল বন্দিদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া। তার নেটওয়ার্ক কর্ণাটকে অনেক বোমা বিস্ফোরণের নেপথ্যে ছিল। যার মধ্যে রয়েছে ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণ, ম্যাঙ্গালুরু কুকার বিস্ফোরণ, শিবমোগায় মৌলবাদী কার্যকলাপ এবং রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ। এনআইএ আরও দাবি করেছে যে নাসিরের স্লিপার সেলের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। অদূর ভবিষ্যতে বেঙ্গালুরুতে সে বড় সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00