শাস্ত্রীর ৬ ছক্কা মারার ঘটনা টিভিতে দেখার কথা বলে হাসির খোরাক স্মৃতি ইরানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ট্রোলিংয়ের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে স্মৃতি দাবি করেছেন যে তিনি প্রতিবেশীর টেলিভিশন সেটে রবি শাস্ত্রীর ৬ ছক্কা লাইভ দেখার পর রীতিমতো উদযাপন করেছিলেন। নেটিজেনরা ওই সাংবাদিককে প্রশ্ন করেছেন কেন তিনি পাল্টা স্মৃতি ইরানিকে বললেন না যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভুল দাবি করছেন। কারণ তিনি যে রঞ্জি ম্যাচটির কথা বলেছেন সেটি টিভিতে সম্প্রচারিতই হয়নি।

১৯৮৫ সালে মুম্বই এবং বরোদার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে রবি শাস্ত্রী প্রথম ভারতীয় হিসেবে পেশাদার ক্রিকেটে ছয়টি ছক্কা মেরেছিলেন। তিলক রাজের প্রতিটি বলে ৬ মেরে রবি শাস্ত্রী দারুণ কৃতিত্ব অর্জন করেছিলেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। সেই মরশুমেই মুম্বই তাদের ৩০তম রঞ্জি ট্রফি জিতেছিল।

রবি শাস্ত্রী নিজেই আনন্দের সঙ্গে বলেছিলেন যে সেই সময় রঞ্জি ট্রফির ম্যাচগুলি টেলিভিশনে সম্প্রচারিত হত না। চলতি বছরের জানুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ তম বার্ষিকী উদযাপনের সময় শাস্ত্রী সেই রঞ্জি ম্যাচে ছয়টি ছক্কা হাঁকানোর বর্ণনা দিয়েছিলেন।

 

তিনি বলেন, “যখন আমি ৬টি ছক্কা মারছিলাম তখন টিভি বা ধারাভাষ্য চলত। প্রথম বলটি সেই দিকেই গিয়েছিল। দ্বিতীয়টিও তাই। তৃতীয়টি মিড-উইকেটে। তিলক দূর্দান্ত বোলার, তাই চতুর্থ বলটি লেগ-স্টাম্পে মেরেছিলেন। সেই বলটি গিয়েছিল গাওস্কর স্ট্যান্ডের দিকে। পঞ্চম বলটি গিয়েছিল হকি গ্রাউন্ডের দিকে।”

সম্প্রতি মুম্বইয়ের স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে রবি শাস্ত্রীর মা তাঁর ছেলের খেলাধুলায় অবদানের জন্য আজীবন সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি স্মরণ করেন যে কীভাবে একজন ভেলপুরি ওয়ালা তার কৃতিত্বের খবরটি প্রকাশ করেছিলেন। সভাস্থলে তিনি বলেন, “রবি আমাদের অনেক মূল্যবান স্মৃতি উপহার দিয়েছেন। তবে আমি বলব যে, যখন সে এক ওভারে ছয়টি ছক্কা মেরে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আমি জানতাম না যে সে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (কাছাকাছি) এই কীর্তি করছে। আমার ভেলপুরিওয়ালা আমাকে বলেছিলেন। সেই সময় তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং এটি নিজে চোখে দেখেছিলেন।”

 

এরপর রবি কী বলেছিলেন তাঁর মাকে? তাও জানিয়েছেন বর্ষীয়ান মহিলা। বলেছেন, “রবি যখন বাড়ি ফিরে আসে, তৎক্ষণাৎ অন্য কোথাও চলে যেতে হয় তাঁকে। আমি জিজ্ঞাসা করি আজ কী হয়েছে? সে তো আমায় কোনওদিনই সত্যি করত না। এবারও তাই হল। শুধু বলে গেল ‘তুমি জানতে চাও আমি কী করেছি? তাহলে আজকের অল ইন্ডিয়া রেডিওতে ৭টার খবর শুনো।”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]