Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বইয়ের হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেলেন মহিলা পুলিশ কনস্টেবল

জানা গিয়েছে, তাঁর কানের অস্ত্রোপচারের জন্যে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় মহিলাটির শরীরে জটিলতা তৈরি হওয়ার পর তিনি মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে জেরবার গোটা দেশ। অন্যদিকে ফের ডাক্তারদের গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কানের অস্ত্রোপচার করতে গিয়ে ভুল চিকিৎসায় মারা গেলেন মুম্বইয়ের একজন ২৮ বছর বয়সী মহিলা পুলিশ কনস্টেবল। জানা গিয়েছে, তাঁর কানের অস্ত্রোপচারের জন্যে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় মহিলাটির শরীরে জটিলতা তৈরি হওয়ার পর তিনি মারা গিয়েছেন।

শুক্রবার বিষয়টি একজন কর্মকর্তা জানিয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম গৌরী সুভাষ পাতিল। তাঁকে আন্ধেরির পশ্চিম শহরতলির লোখান্ডওয়ালা অ্যাক্সিস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গতকাল রাত ঠিক ১০.৪৫ মিনিট নাগাদ মারা গিয়েছেন ওই মহিলা পুলিশ অফিসারটি। কর্মকর্তা জানিয়েছেন, পাতিলকে যখন তার কানের অস্ত্রোপচারের আগে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, তখন তাঁর শরীরে জটিলতার সৃষ্টি হয়েছিল এবং এরপরেই তিনি কাতরাতে কাতরাতে বৃহস্পতিবার রাতে মারা যান।

তবে তাঁর মৃত্যুর কারণ জানতে এখন তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আম্বোলি থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, এবং তদন্ত চলছে। পাতিল আন্ধেরির মারোল-এ মুম্বাই পুলিশের স্থানীয় অস্ত্র বিভাগে পোস্টিং ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00