অমিত শাহের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, কানাডার দূতকে তলব বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে ভারত-কানাডার মধ্যে পারস্পরিক সম্পর্ক(India-Canada Relation) মোটেই শান্তিপূর্ণ নয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর নেপথ্যে রয়েছে কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনা(Hardeep Singh Nijjar Death Issue)। যার পর থেকেই অবনতির দিকে এগোতে থাকে এই দুই দেশের অভ্যন্তরীণ বোঝাপড়া। বলা যায়, একপ্রকার ঠাণ্ডা লড়াই(Cold War) চলছে দুই দেশের মধ্যে। কূটনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে একে অপরের দিকে কার্যত কাদা ছোঁড়াছুঁড়ির রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ জীবনে নয়া প্রেম আসতেই ফুরফুরে মেজাজে মধুমিতা, স্বল্প পোশাকে দিলেন হট পোজ

এই আবহে সংঘাতের উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বিরুদ্ধে ওঠা কিছু ভিত্তিহীন অভিযোগের কারণে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের খালিস্তানি চরমপন্থীদের লক্ষ্য করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা মানতে নারাজ কানাডা প্রশাসন। এছাড়াও জনপ্রিয় এক মার্কিন সংবাদপত্রে কানাডা সরকার খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়ানোয় দিল্লিতে অবস্থানকারী কূটনীতিককে শনিবার ডেকে পাঠানো হয়েছে বলে জানান বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিন বিদেশ মুখপাত্র সাংবাদিকদের সামনে বলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। রণধীরের বক্তব্য, ‘গতকাল শুক্রবার আমরা হাইকমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করেছি। জন নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।’

আরও পড়ুনঃ বিগ বসের অফার পেয়েও কেন‌ ফিরিয়ে দিলেন সৌমিতৃষা!

কানাডার ডেপুটি মন্ত্রীর কাছেও ভারত এই অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে। কানাডা সরকারের সমালোচনা করে রণধীর আরও বলেন, ভারতের গায়ে কালি লাগানোর এটা এক ধরনের ইচ্ছাকৃত কৌশল। কানাডা সরকার কোনও তথ্য ও প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এহেন অভিযোগ তুলছে। যাতে সকলের কাছে ভারতকে খাটো করা যায়। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে। এই ঘটনার পরেও দুই দেশের মধ্যে পারস্পরিক সমন্বয় আদৌ ফিরবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন হবে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

‘বিজেপি-সঙ্ঘ নেতারা চান না গরিবের সন্তানরা ইংরেজি শিখুক’, শাহকে বিঁধলেন রাহুল

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

‘অমিত শাহকে প্রধানমন্ত্রী করলেই হয়’, ফের খোঁচা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]