Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশান্তির আগুন থামাতে ব্যর্থ, দিল্লির নির্দেশে ইস্তফা দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী!

গত ৫৯ দিন ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: ৫৯ দিনেও অশান্তির আগুন নেভাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সূত্রের খবর, আজ শুক্রবার দুপুর একটায় রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করবেন তিনি। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে বীরেন সিংকে। তাঁর পরিবর্তে নতুন কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে নাকি রাজ্যে রাষ্ট্রপতির সাসন জারি করা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

গত ৩ মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। টানা ৫৯ দিন ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই জাতি হিংসার বলি হয়েছেন দেড় শতাধিক মানুষ। ঘরছাড়া হয়েছে ৬০ হাজারের বেশি পরিবার। সেনা নামিয়ে, ইন্টারনেট বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টে জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। কুকিদের পক্ষ থেকে একাধিকবার অশান্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে কাঠগড়ায় তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ারও আর্জি জানানো হয়েছে।

সূত্রের খবর, গত সপ্তাহেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে রাজ্যে চলা অশান্তির ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের গৃহযুদ্ধ বন্ধ করতে না পারার জন্য তিরস্কার করেছিলেন। কিন্তু ওই তিরস্কারের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও ছিটেফোঁটা শান্তি ফেরেনি পাহাড়ি রাজ্যে। আর তাতেই বেজায় ক্ষুব্ধ দিল্লির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবারই দিল্লি থেকে মণিপুরের মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শুক্রবারের মধ্যে ইস্তফা দিতে হবে তাঁকে। নাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। ওই নির্দেশের পরেই এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দুপুর একটায় দেখা করার সময় দিয়েছেন রাজ্যপাল আনুসূয়া উইকে।

অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

মুখ্যমন্ত্রী নিয়ে কাটল না জট, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, সরকার থেকে সমর্থন তুলল কনরাড সাংমার দল

মণিপুরে পর পর মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, ৭ জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

অগ্নিগর্ভ মণিপুরে বুধ-বৃহস্পতি বন্ধ কলেজ, স্থগিত পরীক্ষা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00