Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, সরকার থেকে সমর্থন তুলল কনরাড সাংমার দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিগর্ভ মণিপুর। জ্বলছে একের পর এক বাড়ি। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক বিধায়কের গাড়িতে। বলা যায়, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ফের একবার অশান্তি ছড়িয়ে পড়তেই বাড়ছে উদ্বেগ। এই আবহে বড় ধাক্কা খেল বিজেপি। রবিবার  বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের কাছ থেকে তাদের সমর্থন তুলে নিল ন্যাশনাল পিপলস পার্টি (NPP)।

বলা বাহুল্য, এই দলটি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন। আচমকাই মণিপুর ইস্যুকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে সমর্থন করা থেকে দূরে সরে গেল এনপিপি। ইতিমধ্যেই এই মর্মে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দলের তরফ থেকে পাঠান হয়েছে চিঠি। আর সেখানেই এনপিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘মণিপুরের হিংসা থামাতে সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন  সরকার। নিরীহ মানুষদের প্রাণহানি হচ্ছে। সেইজন্য বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনপিপি ।‘ এখান থেকেই স্পষ্ট যে, মণিপুর ইস্যু থেকে এনপিপি সরে দাড়াতেই   আরও চাপ বাড়ল বিজেপির।

উল্লেখ্য, বর্তমানে মণিপুরে সাম্প্রতিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কুকি(Kuki Attack) জঙ্গিদের উপদ্রব ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। জিরিবাম জেলার ঝিরি নদীতে তিন মহিলার মৃতদেহ উদ্ধারের(Dead Body Rescued) ঘটনার পরই কুকিদের নৃশংসতার কথা উঠে আসে খবরের শিরোনামে। যত দিন যাচ্ছে ততই মণিপুর নিয়ে বাড়ছে উদ্বেগ।  জারি করা হয়েছে কার্ফু।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00