Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিগর্ভ মণিপুরে বুধ-বৃহস্পতি বন্ধ কলেজ, স্থগিত পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: ছাত্র বিক্ষোভে নতুন করে উত্তাল বিজেপি শাসিত মণিপুর। পড়ুয়াদের বিক্ষোভে রাশ টানতে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে মণিপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভ সামলাতে অসম রাইফেলসের পরিবর্তে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর প্রশাসন।

গত এক বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় জ্বলছে মণিপুর। তবে ইদানিং পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে নতুন করে অশান্তি ছড়ায় উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে। গতকাল সোমবার পৃথক ঘটনায় কুকি-জো সম্প্রদায়ের নেজাহোই লুংডিম নামের একজন নারী ও লিমখোলাল মেইতে নামে একজন প্রাক্তন সেনা সদস্য নিহত হন। লিমখোলাল ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন। দুজনেই দক্ষিণ মণিপুরের কাংপোকপি জেলার বাসিন্দা। নেজাহোই লুংডিম ও লিমখোলাল মেইতের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইম্ফলে বিক্ষোভ দেখায় কয়েক হাজার শিক্ষার্থী। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পড়ড়ুয়াররা। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা। বেশ কয়েকটি জায়গায় ভারতের পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা টাঙিয়ে দেয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। থৌবাল জেলায় ডেপুটি কমিশনারের দপ্তরের ছাদেও মেইতেই সম্প্রদায়ের পতাকা টাঙিয়ে দেয় পড়ুয়ারা।

রাজভবনের দিকে মিছিল করে এগনোর সময়ে নিরাপত্তা বাহিনী পড়ুয়া ও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এত কয়েকজন আহত হন। তাতে পরিস্থিতির আরও অবনতি হয়। বিক্ষোভ ঠেকাতে মঙ্গলবার তিন জেলায় কার্ফু জারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পাঁচ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। তাতেও পড়ুয়াদের বিক্ষোভ দমানো যায়নি। বাধ্য হয়ে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের সব কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

 

অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

মুখ্যমন্ত্রী নিয়ে কাটল না জট, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, সরকার থেকে সমর্থন তুলল কনরাড সাংমার দল

মণিপুরে পর পর মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, ৭ জেলায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

ফের অগ্নিগর্ভ মণিপুর, অশান্তিতে নিহত ৫

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00