Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিমে ট্রেডমিলে হাঁটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: শারীরিকভাবে ফিট থাকতে জিমে গিয়ে শরীর-চর্চায় মেতে উঠেছিলেন। কিন্তু ট্রেডমিলে হাঁটতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রেডমিল চলা শুরু করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন  সিদ্ধার্থ কুমার নামে এক যুবক। ওই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ জিমের কর্মী থেকে শুরু করে অন্যান্য শরীর চর্চাকারীরা।

শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সরস্বতী বিহারে। প্রতিদিনের মতো এদিনও শরীর চর্চার জন্য স্থানীয় একটি জিমে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ কুমার সিং নামে এক যুবক। ট্রেড মিলে চড়ে শরীর চর্চাও শুরু করেছিলেন। কিন্তু আচমকাই দেখা যায় ক্রমাগত হাঁটা বন্ধ করে নেতিয়ে পড়ছেন তিনি। এর পরে ট্রেডমিলের উপরেই অচৈতন্য হয়ে পড়ে যান। চোখের সামনে সিদ্ধার্থ সিংকে পড়ে যেতে দেখে এগিয়ে আসেন জিমের দুই কর্মী। বাকিরাও তড়িগড়ি ছুটে আসেন।

কিন্তু ততক্ষণে শ্বাস-নিশ্বাস বন্ধ হয়ে গিয়েছে সিদ্ধার্থের। দ্রুত জিম থেকে সরাসরি স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু চিকি‍ৎসকরা জানান, নার্সিংহোমে আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00