Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ঝগড়া বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে লড়ুন’ দলীয় নেতাদের বার্তা সোনিয়া-খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: গোষ্ঠীকোন্দলের মারণ ব্যাধিতে জর্জরিত দল। ‘যত মত তত পথ’-এর মতোই নিজেদের মতো করে চলেন কংগ্রেস নেতা-কর্মীরা। বার বার সতর্ক করে দিয়েও মারণ ব্যাধি থেকে দলকে মুক্ত করা যায়নি। পাঁচ রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে ফের দলীয় ঝগড়া বন্ধ করার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া  গান্ধি।

শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে দু’দিনব্যাপী কংগ্রেসের নীতি নির্ধারণ সমিতির বৈঠক। ওই বৈঠকের দ্বিতীয় দিনে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন দলের দুই শীর্ষ নেতা-নেত্রী। সোনিয়া গান্ধি যেমন গোষ্ঠীকোন্দল বন্ধ করার বার্তা দিয়ে বলেছেন, ‘নিজেদের মধ্যে মতবিরোধ কথা বলে মিটিয়ে নিন। হুটহাট করে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াবে।’

মল্লিকার্জুন খাড়গেও দলের গোষ্ঠীকোন্দল বন্ধ করার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের উচিত ব্যক্তিস্বার্থ দূরে সরিয়ে রেখে ক্লান্তিহীনভাবে লড়াই করা। দলে ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে লড়াই করলেই প্রতিপক্ষকে হারানো সম্ভব হবে। কর্নাটকে আমরা নিজেদের মধ্যে মতবিরোধ দূরে সরিয়ে রেখে লড়াই করেছি বলেই ক্ষমতায় ফিরে এসেছি। মানুষের আস্থা অর্জন করতে পেরেছি।’ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্যও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন খাড়গে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরেও বিধানসভা ভোট যে কোনও মুহুর্তে হতে পারে জানিয়েও প্রস্তুতি নিতে বলেছেন।

উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন সুদর্শন রেড্ডি

খাড়গের কাছে ক্ষমা চাইলেন জেপি নাড্ডা, হঠা‍ৎ কী ঘটল?

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, স্পষ্ট ইঙ্গিত দিলেন শশী থারুর

‘দেশবাসীর কাছে কিছু লুকানো হয়েছে?’, মোদি সরকারকে খোঁচা খাড়গের

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

‘পহেলগাঁও হামলার খবর আগে থেকেই মোদির কাছে ছিল, তাই নিজের সফর বাতিল করেছিলেন’, বিস্ফোরক খাড়গে

ইডির আবেদন খারিজ আদালতে, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলের কাছে যাবে না নোটিশ

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের নামে চার্জশিট দাখিল ইডির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00