দাউ দাউ করে জ্বলছে পণ্যবাহী ট্রেন, লাইনচ্যুত হয়ে তেলের ট্যাঙ্কারে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুবনন্তপুরম : তামিলনাড়ুর তিরুভাল্লুরে পণ্যবাহী ট্রেনের ডিজেল ট্যাঙ্কারে (diesel tanker) ভয়াবহ আগুন। অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে (Tanker) আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে অন্যতম ব্যস্ত রাস্তা চেন্নাই- আরাককোনাম (Chennai- Arakkonam) রুটের ট্রেন পরিষেবা ব্যাহত রয়েছে।

জানা গিয়েছে, ট্রেনটি ৪৫টি ট্যাঙ্কার করে অপরিশোধিত তেল চেন্নাইয়ের এন্নোর থেকে যাচ্ছিল মুম্বাইয়ে। রবিবার ভোরের দিকে তিরুভাল্লুর এর কাছে এগাত্তুরে আচমকাই আগুন লেগে যায় ওই ট্রেনের ট্যাঙ্কারে। প্রথমে একটি ট্যাঙ্কারে আগুন লাগে। সেই আগুন পরপর দ্রুত পাশের কয়েকটি ট্যাঙ্কারে ধরে যায়। জানা গিয়েছে মোট চারটি ট্যাঙ্কারে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলে ওঠে ট্যাঙ্কারগুলো। গোটা এলাকার ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। নিরাপত্তার কারণেই ওভারহেডের বিদ্যুৎ সংযোগ রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার আগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলেও জানা গিয়েছে।

 

এই ঘটনার জেরে চেন্নাই থেকে মাইসুর, ব্যাঙ্গালোর, কোয়েম্বাটুরগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। হতাহতের খবর এখনও পর্যন্ত জানা যায়নি। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতি ও হতাহতের কিছু ঘটনা ঘটেছে কিনা তা জানা যাবে। তিরুভাল্লুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

শরীরে আইভি ফ্লুইড ঢুকিয়ে আত্মহনন, গাড়িতে উদ্ধার চিকিৎসকের দেহ

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশের মাটিতেই করুন মধুচন্দ্রিমাযাপন, রইল সেরার সেরা ঠিকানা

জাতীয় শিক্ষা নীতি চালু না করায় আটকে রেখেছে টাকা, কেন্দ্রের বিরুদ্ধে মামলা স্ট্যালিনের

পড়ুয়াদের’ ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর ‘বিতর্কিত’ রাজ্যপাল

ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]