শরীরে আইভি ফ্লুইড ঢুকিয়ে আত্মহনন, গাড়িতে উদ্ধার চিকিৎসকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাড়ুর কোডাইকানালের কাছে এক স্নাতকোত্তর মেডিক্যাল পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নিজের গাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। ওই তরুণ ডাক্তারি পড়ুয়ার নাম জোশুয়া সম্রাজ। তিনি সালেমে এমডি করছিলেন। মাদুরাইয়ের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। কোদাইকানাল জনপ্রিয় ভ্রমণস্থল। কোদাইকানালের কাছে পুমপাড়াইয়ের একটি নির্জন বনাঞ্চলে গাড়ির ভেতর দেহটি পাওয়া যায়।

স্থানীয় প্রতিবেদন অনুসারে, গাড়িটি তিন দিন ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল। ফলে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরাই পুলিশকে বিষয়টি সম্পর্কে জানায়। পুলিশ এসে গাড়ি থেকে দেহ উদ্ধার করে। পাওয়া যায় একটি সুইসাইড নোটও। তাতে ওই তরুণ চিকিৎসক নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তিনি যে আত্মহত্যা করেছেন, তা কিন্তু সুইসাইড নোটে লেখা নেই। পরিবার সূত্রে খবর, সম্রাজ ব্যক্তিগত সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন।

তদন্তকারীদের বিশ্বাস, ২৭ বছর বয়সী এই তরুণ মৃত্যুর আগে নিজের শরীরে আইভি ফ্লুইড ইনজেক্ট করেছিলেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মনাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, চলছে ফরেনসিক বিশ্লেষণ।

পুলিশ নিশ্চিত করেছে যে ওই তরুণ চিকিৎসক আর্থিক চাপের মধ্যে ছিলেন। অনলাইন গেমিংয়ের মাধ্যমে সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছিলেন। পুলিশ কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, “আমরা তাঁর সুইসাইড নোটে এমন কোনও বিবরণ পাইনি, এমনকি তার বাবা-মাও তা বলেননি। আমরা তদন্ত করছি।” তবে মনে করা হচ্ছে প্রবল ঋণে ডুবেই তরুণ আত্মহননের সিদ্ধান্ত নিয়েছেন।

দাউ দাউ করে জ্বলছে পণ্যবাহী ট্রেন, লাইনচ্যুত হয়ে তেলের ট্যাঙ্কারে আগুন

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশের মাটিতেই করুন মধুচন্দ্রিমাযাপন, রইল সেরার সেরা ঠিকানা

জাতীয় শিক্ষা নীতি চালু না করায় আটকে রেখেছে টাকা, কেন্দ্রের বিরুদ্ধে মামলা স্ট্যালিনের

পড়ুয়াদের’ ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর ‘বিতর্কিত’ রাজ্যপাল

ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]