Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কাদা মাখা ধ্বংসস্তুপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। শনিবার নতুন করে আরও চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে  রায়গড়ের ঈর্ষালওয়াড়িতে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকের নিথর দেহ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

লাগাতার বর্ষণের ফলে বুধবার গভীর রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার ঈর্ষালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড় ভেঙ্গে চাপা পড়ে আদিবাসি অধ্যষিত গ্রামের ৩০টি পরিবারের সদস্যরা। বরাত জোরে রক্ষা পায় বাকি পরিবারগুলি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকার্য। প্রথম দিনেই ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু লাগাতার বৃষ্টির ফলে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা জানতে কাজ করে চলেছে চারটি ডগ স্কোয়াড।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এক মুখপাত্র শনিবার দুপুরে জানান, যে জায়গায় ধস নেমেছিল, সেখান থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। একটানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখান থেকে জীবিত আর কারও উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই। তবুও উদ্ধারকারীরা কাদা ঘেঁটেই প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00