নিজস্ব প্রতিনিধিঃ বয়স ৫৭ বছর । উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি । ৩২ বছর ধরে করেননি স্নান। এবার মহা কুম্ভ মেলায় এলেন গঙ্গাপুরী মহারাজ, যিনি ছোটু বাবা নামেও পরিচিত । তিনি এসেছেন অসমের কামাখ্যা মন্দির থেকে । তাই এবারের কুম্ভে ভক্তদের মুখ আকর্ষণ হলেন এই সন্ন্যাসী। ছোটু বাবাও সঙ্গমের তীরে ক্যাম্প করে রেখেছেন। পুরো মেলার সময় তিনি এখানেই থাকবেন। আগত ভক্তরা এই ক্যাম্পে গেলেই তার সাথে দেখা করতে এবং কথা বলে আশীর্বাদ নিতে পারবেন ।
কিন্তু কেন ৩২ বছর ধরে স্নান করেননি ছোটু বাবা?
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ আমি ৩২ বছর ধরে স্নান করিনি । কারণ , আমার একটি ইচ্ছা আছে যা আজ পর্যন্ত পূরণ হয়নি। যেদিন আমার ইচ্ছে পূর্ণ হবে সেদিন থেকে শুরু করব স্নান করা । তবে এবারের মহা কুম্ভ মেলায় অংশ নিতে পেরে তিনি খুবই আনন্দিত ।’
উল্লেখ্য, টানা ১২ বছর পর আয়োজিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে হয় অর্ধকুম্ভ মেলা। শেষবার মহাকুম্ভ মেলা হয় ২০১৩ সালে। সেই হিসাবে ২০২৫ সালে ফের অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা ২০২৫। চলবে আগামী ৪৫ দিন। সাধারণ মানুষ থেকে সাধু, সন্ন্যাসীতে ভরে যায় প্রয়াগরাজ। লাখ লাখ ভক্তের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক ব্যবস্থা ।