জমির বিনিময়ে চাকরি মামলায় হাজিরা দিতে ইডির দফতরে লালু  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জমির বিনিময়ে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে পাটনার ইডি অফিসে পৌঁছেছেন রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা।

লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি মামলায় তদন্ত চলছে। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং লালু-রাবড়ি পুত্র তেজপ্রতাপ যাদবকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। ইডি কর্মকর্তারা তাদের দুজনকেই আলাদা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আজ বুধবার লালু প্রসাদ যাদবও ইডির সামনে হাজিরা দিচ্ছেন।

এই প্রসঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, “সমস্ত সংস্থা বিজেপির দল, তাদের সমস্ত কাজ এখন বিহারে দৃশ্যমান হবে। আমাদের কিছু যায় আসে না, আমরা আইন মেনে চলব। যদি আমাদের ডাকা হয়, আমরা যাব কিন্তু এই সব দিয়ে কিছুই হবে না। বিজেপি ভয়ে আছে, সেই কারণেই তারা এই সব করছে, আমরা বিহারে সরকার গঠন করব।”

রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেও সব প্রশ্নের সদুওর পাননি ইডি আধিকারিকরা। ইডি সূত্র বলছে, মামলায় আরও কিছু তথ্য সামনে আসায় নতুন করে জিজ্ঞাসাবাদ করা জরুরি হয়ে পড়েছে। রাবড়ি, তেজ প্রতাপ এবং লালুর বয়ান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হচ্ছে।

রাবড়ি দেবীকে ইডি কী কী প্রশ্ন করেছিল জেনে নেওয়া যাক…

১. দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির বাংলোটি কীভাবে অধিগ্রহণ করা হয়েছিল?

২. পাটনার সগুনা মোড় অ্যাপার্টমেন্টের জমি কীভাবে কেনা হয়েছিল?

৩. এই সম্পত্তিগুলি কেনার জন্য টাকা কোথা থেকে এসেছে?

৪. রাবড়ি দেবীর নামে জমিটি কীভাবে অধিগ্রহণ করা হয়েছিল?

৫. চাকরির বিনিময়ে যাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল, তাদের রাবড়ি দেবী কীভাবে চেনেন?

৬. রেলে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের সাথে প্রথম কবে দেখা হয়েছিল?

৭. রেলে যারা চাকরি পেয়েছেন তাঁদের সঙ্গে যাদব পরিবারের সম্পর্ক কী?

সূত্রের খবর, রাবড়ি দেবী ইডির বেশিরভাগ প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি। তবে তাঁর জকোনও খাবার বা ওষুধের প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে নজর রাখছিলেন ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, গত বছর লালু প্রসাদ যাদব পরিবারের সদস্যদের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে চার্জশিট দাখিল করে ইডি। সেখানে রাবড়ি দেবী, তার মেয়ে মিসা ভারতী এবং হেমা যাদব সহ আরও ১৬ জনকে অভিযুক্ত করা হয়। লালু যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ২০০৪-২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন ভারতীয় রেলের গ্রুপ ডি-এর নিয়োগে দুর্নীতি করেছিলেন। জমির বিনিময়ে চাকরি দিয়েছিলেন তিনি।

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]