Ambubachi 2025: জানেন কী, দেবী কামাখ্যার ছ’টি মুখ কিসের প্রতীক?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :          ওঁ কামাক্ষে বরদে দেবী নীলপর্বতবাসিনী।

                                            ত্বং দেবী জগতং মাতা যোনিমুদ্রে নমোস্তু তে।।

দেবী কামাখ্যা হিন্দু শাক্ত উপাসনার অন্যতম প্রধান ও প্রাচীনতম রহস্যময়ী দেবী, যিনি শুধু শক্তির প্রতীকই নন, বরং নারীশক্তি, কামনা, সৃজনশীলতা ও রহস্যময় তত্ত্বের এক চিরন্তন অভিব্যক্তি। তাঁর পূজো প্রধানত কামরূপ কামাখ্যা মন্দিরে সংঘটিত হয়, যা অসমের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত এবং তান্ত্রিক সাধনার কেন্দ্রস্থল হিসেবে বিশ্বখ্যাত।

তিনি পরম যৌনতার মূর্ত প্রতীক, স্বয়ং যোনি স্বরূপা, উর্বরতা এবং অন্যান্য সম্পর্কিত শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণকারী, সদা প্রসন্নবদনা ও অতি উজ্জ্বল তাঁর মুখমণ্ডল। তিনি অপরূপ রূপের অধিকারিণী, তিনি আদিশক্তি ও সকল প্রকার কামনার প্রতিকারকারী। এই পরমাপ্রকৃতি দেবীর এক বিশেষ বৈশিষ্ট্য হল তাঁর ষড়াননা রূপ, অর্থাৎ ছয়টি মুখ, যা তাঁকে এক বহুমাত্রিক মাতৃশক্তি রূপে উপস্থাপন করে। এই ছয়টি মুখ ছয়টি বিশেষ শক্তি বা দেবীর প্রতিনিধিত্ব করে, এবং প্রতিটি রূপই এক একটি শক্তির নির্দিষ্ট গুণ বা ভূমিকার প্রতীক।

দেবী কামাখ্যার ছয়টি মুখ

১. কামাখ্যা

দেবীর মূল এবং আদি রূপ। কামাখ্যা মানেই কামনার আকার। তিনি প্রকৃতির প্রজননশক্তির প্রতীক। উর্বরতা, সৃজনশীলতা ও কামনাকে নিরাকার থেকে সাকার রূপে পরিণত করার শক্তিই তাঁর মধ্যে নিহিত। এই রূপে তিনি নারীশরীরের প্রাকৃতিক ঋতুচক্রের সাথে যুক্ত, যা অম্বুবাচী উৎসবের কেন্দ্রবিন্দু।

২. কামেশ্বরী

তিনি দেবী কামার বা প্রেমের দেবতা কামদেবের স্ত্রী। তাঁর এই রূপ প্রেম, আকাঙ্ক্ষা ও মিলনের শক্তিকে প্রতিনিধিত্ব করে। কামেশ্বরী হলেন জীবনের আস্বাদন, প্রেমের আনন্দ এবং যৌবনের সজীব রূপ। শাস্ত্র অনুযায়ী, তিনি সমস্ত ইচ্ছার সিদ্ধিদাত্রী।

৩. ত্রিপুরা

ত্রিপুরা হলেন ত্রিপুরাসুন্দরী বা শ্রীবিদ্যার দেবী, যিনি মহা শক্তির সৌন্দর্যময় রূপ। তিনি তিনটি লোক বা ত্রিপুরকে নিয়ন্ত্রণ করেন বলে তাঁকে ত্রিপুরা বলা হয়— স্বর্গ, মর্ত্য ও পাতাল। জ্ঞান, সৌন্দর্য ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

৪. সারদা

সারদা হলেন বিদ্যার দেবী সরস্বতীর একটি রূপ। তিনি জ্ঞান, শিক্ষা, সঙ্গীত ও কাব্যের অধিষ্ঠাত্রী। কামাখ্যা মায়ের এই রূপ আমাদের মনে করিয়ে দেয়—শক্তি শুধু শারীরিক নয়, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ।

৫. মহোৎসাহা

এই রূপে দেবী হলেন উৎসাহ, উদ্যম এবং কর্মপ্রেরণার প্রতীক। জীবনের প্রতিটি মুহূর্তে যে সৃষ্টিশীল শক্তি ও অদম্য মনোবল প্রয়োজন, তা মহোৎসাহা রূপে প্রকাশ পায়। সাধককে অধ্যবসায়ী করে তোলার শক্তিই এই রূপে নিহিত।

৬. অষ্টযোগিনী

এই মুখ আসলে একটি দলগত শক্তির প্রতীক। অষ্টযোগিনী হলেন আটজন সহচরী শক্তি, যারা কামাখ্যা মায়ের বিশেষ রূপে পূজিত হন। এরা হলেন—

  • কটীশ্বরী
  • গুপ্তকাশী
  • শ্রীকামা
  • বিন্ধ্যবাসিনী
  • পাদদুর্গা
  • দীর্ঘেশ্বরী
  • ধনস্থা
  • প্রজটা

এই অষ্টযোগিনীরা বিভিন্ন রূপে দেবীর শক্তিকে প্রসারিত করেন, প্রতিরক্ষা, রহস্য, কামনা, ধন, শিক্ষা ও শক্তির বিভিন্ন দিক উপস্থাপন করে। এদের মাধ্যমে কামাখ্যার ঐশ্বরিক ক্ষমতা বিস্তৃত হয়, এবং সাধকের তান্ত্রিক সাধনায় সাহায্য করেন।

দেবী কামাখ্যার এই ছয়টি মুখ আসলে একটি সর্বব্যাপী শক্তির ছয়টি দিক। প্রতিটি রূপে তিনি একেকটি দেবীর গুণ নিয়ে আবির্ভূত হন, এবং তাঁদের সম্মিলিত রূপে তিনি স্বরূপে মহাশক্তির আধার। কামাখ্যা মায়ের এই বহুমুখী রূপ আমাদের শিক্ষা দেয়—নারীশক্তি শুধুমাত্র রক্ষা বা সৃষ্টি নয়, বরং প্রেম, জ্ঞান, সৌন্দর্য ও আত্মজাগরণের এক নিরবিচ্ছিন্ন প্রবাহ। অতঃএব নিঃসন্দেহে বলা যায়, তাঁর উপাসনা মানেই এই ছয় শক্তিকে আত্মস্থ করে জীবনের পূর্ণতা অনুধাবন।

জানেন, কেন লক্ষ্মীদেবী সবসময় ভগবান নারায়ণের পায়ের কাছে বসেন?

অসুর ভ্রাতৃদ্বয় হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর জন্মবৃত্তান্ত শুনলে চমকে উঠবেন

হিন্দু তন্ত্রশাস্ত্রের ৬৪ যোগিনী সম্পর্কে জেনে নিন অজানা তথ্য

জানেন কী? রাবণের মামার অব্যর্থ নিশানায় তীর বিদ্ধ হয়েছিলেন  মহাবলী হনুমান

মহাবীর হনুমানের চলার গতি কত জানেন? শুনলে চোখ কপালে উঠবে

কেন রাবণের মাথা কাটলে নতুন মাথা গজাতো ? জানুন লঙ্কাধিপতির  দশ মাথার রহস্য

নবগ্রহের দোষ কাটাতে চান? এই প্রাণীর ছবি বাড়িতে রেখে পুজো করুন

কর্ণের মৃত্যুর পরে জন্মদাত্রী কুন্তীকে কী অভিশাপ দিয়েছিলেন যুধিষ্ঠির?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]