গুগল ম্যাপ ধরে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, প্রাণে বাঁচলেন দুজন

Share:

নিজস্ব প্রতিনিধি : গুগল ম্যাপ ধরে গাড়ি চালাতে গিয়ে ফের বিপত্তি। নদীতে পড়ে গেল গাড়ি। কোনওক্রমে প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা দুজন। ঘটনাটি ঘটেছে কেরলের কাসেরগড়ে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কাসেরগড়ের বাসিন্দা আব্দুল রশিদ ও তশরিফ দক্ষিণ কানাড়ার উপ্পিনানগাদি এলাকায় গাড়ি করে যাচ্ছিলেন। গুগল ম্যাপ ধরে গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। শেষপর্যন্ত কাসেরগড় থেকে ৩০ কিলোমিটার দূরে কুট্টিকোলের কাছে পালাঞ্চিতে দুর্ঘটনার কবলে পড়ে আব্দুল ও তশরিফ। নতুন সেতু থাকা সত্বেও গাড়িটি পুরনো একটি সেতুতে উঠে যায়। পুরনো সেতুতে কোনও রেলিং ছিল না। এরপরই গাড়িটি নদীতে পড়ে যায়। সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীতে জল জমে গিয়েছিল। গাড়িটি নদীতে পড়ে যাওয়ার পর গাড়ির উইন্ডস্ক্রিন খুলে দুজন বেরিয়ে যায়। তারপর একটি গাছের ওপর উঠে যায় তাঁরা। সেখান থেকে আত্মীয় স্বজনকে ফোন করেন দুই যুবক। এরপরই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। ইতিমধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে।

গত মাসে হায়দরাবাদে পর্যটকরা এই একইভাবে দুর্ঘটনায় পড়েছিল। ইড্ডুকির মুন্নার থেকে আলাপ্পুজাহা পর্যন্ত গিয়েছিল পর্যটকরা। তাঁরা গুগল ম্যাপ অনুসরণ করে গিয়েছিল। কিন্তু তাঁদের দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। এর আগে অক্টোবর মাসে কোচিতে গুগল ম্যাচ অনুসরণ করে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল দুজনকে ডাক্তারকে।

 

 

ক্যান্টিনে গোমাংস নিষিদ্ধ, কেরলের ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]