Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমানে যান্ত্রিক ত্রুটি, দেশে ফিরতে পারলেন না ট্রুডো

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানরা নিজেদের গন্তব্যে ফিরে গেলেও আটকে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার রাতে তাঁর দিল্লি থেকে টরেন্টোর উদ্দেশে রওনা করার কথা ছিল। কিন্তু আচমকাই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গীরা। দিল্লিতেই রাত কাটাতে হয়েছে তাঁকে। বিমানের যান্ত্রিক ত্রুটি দ্রুত সারাইয়ের চেষ্টা চালাচ্ছেন ইঞ্জিনিয়াররা।

জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার দিল্লিতে পা রেখেছিলেন কানালার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও যথেষ্ট বিমর্ষ দেখাচ্ছিল তাঁকে। শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল, বাধ্য হয়েই তিনি জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন। বরাবর কথা বলতে ভালবাসা কানাডার প্রধানমন্ত্রী গোটা সম্মেলনেই অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দুরত্ব বজায রেখে চলেছেন। সম্মেলন শেষ হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ট্রুডো।

ওই বৈঠক শেষে হোটেলে ফিরে সামান্য বিশ্রাম নিয়ে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। রাত আটটা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান রওনা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শেষ পর্যন্ত আর দিল্লি ছাড়া সম্ভব হয়নি ট্রুডোর। রাতে কানাডার প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘কানাডা প্রতিরক্ষা বাহিনীর সিএফসি০০১ বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। রাতারাতি ওই ত্রুটি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত দিল্লিতেই থাকবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।’

জল্পনার অবসান, ইস্তফার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

খলিস্তানি জঙ্গিদের পাশে দাঁড়ানোয় ট্রুডোর ইস্তফা দাবি কানাডার সাংসদের

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জাল বার্থ সার্টিফিকেট, গ্রেফতার বাংলাদেশি

কানাডার প্রধানমন্ত্রীর বিমানে ফের  যান্ত্রিক ত্রুটি

‘কানাডার অভিযোগ খুবই গুরুতর’, ট্রুডোর পাশে আমেরিকা

জি-২০’র সভাপতির দায়িত্ব ব্রাজিলের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর মোদির

ফিরে গেলেন বাইডেন, দিল্লি ছাড়ছেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা

শেখ হাসিনার সঙ্গে নিজস্বী তুললেন বাইডেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00