Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে চালু ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে ফের চালু করা হল ইন্টারনেট পরিষেবা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শনিবার এই ঘোষণা করেন। দীর্ঘ বহুদিন পর ফের রাজ্যে চালু হবে ইন্টারনেট পরিষেবা।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, “আমি মণিপুরের জনগণকে জানাই যে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। তবে আজ থেকে  জনসাধারণের জন্য ফের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে”।

মণিপুরে মে মাস থেকে চলতি জাতিগত সংঘর্ষের দরুণ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে শর্তসাপেক্ষ কিছু ব্রডব্যান্ড পরিষেবাগুলিকে কাজের অনুমতি দেওয়া হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে ১৫ দিনের মধ্যে অবৈধ অস্ত্র সমর্পণের আবেদন করে সরকার। অবৈধ অস্ত্র রাখা ব্যক্তিদের কঠোর শাস্তির কথা বলা হয়। এরপরেই শনিবার ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নিল সরকার।   

উল্লেখ্য, মণিপুরে কুকি ও মেইতেই জাতির সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। এখন পর্যন্ত এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৭৫ জন। আহত ১,০০০-এর বেশি মানুষ। ঘরছাড়া বহু মানুষ। রাজ্য জুড়ে মোট ৫,৬৬৮টি অস্ত্র খোয়া গেছে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনী ১,৩২৯টি অস্ত্র উদ্ধার করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00