Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তুর্কি বিমান সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করতে ইন্ডিগোকে নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল তুরস্ক। এমনকি ড্রোন-সহ নানা যুদ্ধাস্ত্র দিয়েও সাহায্য করেছিল। রিসেপ তাইপে এর্ডোয়ান সরকারের ওই ভূমিকা মোটেও ভাল চোখে দেখেনি মোদি সরকার। সন্ত্রাসীদের পাশে দাঁড়ানোয় কার্যত তুরস্ককে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি-সহ দেশের ৯টি বিমানবন্দরে পরিষেবা প্রদানের দায়িত্বে থাকা তুর্কি সংস্থা সেলেবি এভিয়েশনের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছিল। এবার দেশের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোকে তুর্কি বিমান সংস্থা টার্কিশ এয়রলাইন্সের সঙ্গে সম্পর্কছেদের নির্দেশ দিল আসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আগামী তিন মাস সময় দেওয়া হয়েছে ইন্ডিগোকে।

২০২৩ সালের গোড়ার দিকে তুর্কি বিমান সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় ইন্ডিগো। ওই চুক্তির ফলে টার্কিশ এয়ারলাইন্সের কাছ থেকে ৫০০ যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন ৭৭৭ বোয়িং বিমান লিজ হিসাবে নেয়। ওই লিজ নেওয়া বোয়িং ৭৭৭ বিমানগুলি ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।

কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতে তুরস্ক সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয় মোদি সরকার। যেভাবে ভারতের বিভিন্ন শহরে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল এর্ডোয়ানের সরকার তা ভাল চোখে দেখেননি সরকারের শীর্ষ কর্তারা। ইতিমধ্যে দেশের একাধিক বিশ্ববিদ্যালয় তুর্কি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর লিজ চুক্তি আগামিকাল ৩১ মে শেষ হচ্ছে। ওই মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানোর আবেদন জানিয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষ। কিন্তু ডিজিসিএ’র তরফে সেই আর্জি খারিজ করে আগামী তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে। অর্থা‍ৎ তিন মাস পর আর টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান ব্যবহার করতে পারবে না ইন্ডিগো।

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, মুম্বইগামী ইন্ডিগো বিমানে চলছে তল্লাশি

নতুন গাড়ির নাম নিয়ে আপত্তি ইন্ডিগোর, বৈদ্যুতিক গাড়ির নাম বদলে দিল মাহিন্দ্রা

চলতি বছরেই ইন্ডিগো বিমানে চালু হচ্ছে বিজনেস ক্লাস

ডায়বেটিস রোগীকে জোর করে মিষ্টি খাবার খাওয়ানোর অভিযোগ, বিতর্কে জড়াল ইন্ডিগো

দমদম বিমানবন্দরে দুই বিমানের মধ্যে ধাক্কা, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

Air India-কে ৮০ লক্ষ টাকা জরিমানা, কিন্তু কেন?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00