Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলতি বছরেই ইন্ডিগো বিমানে চালু হচ্ছে বিজনেস ক্লাস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমান যাত্রীদের কাছে ‘সস্তার বিমান’ হিসাবেই পরিচিত ইন্ডিগো। আর সস্তার পরিষেবা দিতে গিয়ে একাধিকবার বিতর্কেও জড়িয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। কখনও সঠিক সময়ে বিমান না ছাড়ার জন্য, আবার কখনও বিমান যাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছে। তবে এতদিন ইন্ডিগোর বিমানে কোনও বিজনেস ক্লাস পরিষেবা ছিল না। চলতি বছরেই বিমানে বিজনেস ক্লাস চালু করা হবে বলে বৃহস্পতিবার বিমান সংস্থাটির তরফে ঘোষণা করা হয়েছে।

আগামী অগস্ট মাসেই বাণিজ্যিক বিমান পরিষেবার ১৮ বছর পূর্ণ হচ্ছে ইন্ডিগোর। আর ওই ১৮তম বার্ষিকীতেই বিভিন্ন রুটের বিমানে বিজনেস ক্লাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন-কোন রুটের বিমানে বিজনেস ক্লাস চালু করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মাসেই দেশের অন্যতম ব্যস্ত ও  বৃহত্তম বিমান পরিষেবা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আরও ৩০টি বৃহ‍ৎ আকারের এবং চওড়া বিমান সংযুক্ত করা হচ্ছে।

বর্তমানে প্রতিদিন ৩৬০টি বিমান দিয়ে বিভিন্ন রুটে মোট ২,০০০টি বিমান পরিষেবা দেওয়া হয়। ইন্ডিগোর প্রধান নির্বাহী আধিকারিক পিটার এলবার্স জানিয়েছেন, সস্তার বিমান পরিষেবা দেওয়ার পাশাপাশি যাত্রীদের কীভাবে আরও স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। নিয়মিত যারা ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যবহার করেন, তারা অনেকেই জানতে চেয়েছিলেন, কবে থেকে বিমানে বিজনেস ক্লাস চালু হবে। তাদের অপেক্ষার দিন শেষ। অগস্টেই চালু হবে নয়া পরিষেবা।’ যদিও বিজনেস ক্লাসের টিকিটের মূল্য কত হবে সে বিষয়ে অবশ্য আগাম কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।  

‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা

তুর্কি বিমান সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করতে ইন্ডিগোকে নির্দেশ কেন্দ্রের

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, মুম্বইগামী ইন্ডিগো বিমানে চলছে তল্লাশি

নতুন গাড়ির নাম নিয়ে আপত্তি ইন্ডিগোর, বৈদ্যুতিক গাড়ির নাম বদলে দিল মাহিন্দ্রা

ডায়বেটিস রোগীকে জোর করে মিষ্টি খাবার খাওয়ানোর অভিযোগ, বিতর্কে জড়াল ইন্ডিগো

দমদম বিমানবন্দরে দুই বিমানের মধ্যে ধাক্কা, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

ফের শিরোনামে ইন্ডিগো,এবার বিমানের খাবারের জায়গায় ঘুরছে আরশোলা

ফের বিতর্কে ইন্ডিগো, এবার স্যান্ডউইচের মধ্যে মিলল স্ক্রু  

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00