Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডায়বেটিস রোগীকে জোর করে মিষ্টি খাবার খাওয়ানোর অভিযোগ, বিতর্কে জড়াল ইন্ডিগো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার শিরনামে বিমান সংস্থা ইন্ডিগো। সম্প্রতি এক যাত্রী স্বাতী সিং  বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর যা নিয়ে বেশ চাপে পড়েছে ইন্ডিগো বিমান সংস্থা। এই যাত্রী অভিযোগ তুলেছে ইন্ডিগোর বিমানের দেরি হওয়া থেকে শুরু করে বিমানে খাবার সংক্রান্ত বিষয় নিয়ে।

স্বাতী সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একজন বয়স্ক মহিলা কথা বলছে ইন্ডিগোর স্টাফদের সঙ্গে। ওই মহিলা বলছেন, ‘ইন্ডিগোর বিমান বেশ কয়েক ঘণ্টা দেরিতে রওনা হওয়ায় যাত্রীদের কতটা সমস্যায় পড়তে হয়েছে।  এই নিয়ে আমরা ইন্ডিগো চেয়ারম্যানের কাছে অভিযোগ করব। ‘ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও বিস্ফোরক অভিযোগ করেছে স্বাতী সিং।

তিনি জানিয়েছেন, বিমান ছাড়তে দেরি ঘিরে যে অসুবিধা হয়েছিল সেই সমস্যার সঙ্গে তালে তাল মিলিয়ে ‘ডায়াবেটিস রোগীদের চিনিযুক্ত খাবার খেতে বাধ্য করেছে । কারণ,  সেই সময় বিমান সংস্থার কাছে উপযুক্ত ব্যবস্থা ছিল না। তারা নিম্নমানের খাবার পরিবেশন করেছে। অন্যদিকে স্বাতী দাবি করেছে, ইন্ডিগোর জন্য  যুক্তরাষ্ট্রের সিয়াটেলগামী বিমান মিস করেছেন। তাঁর জন্য বহু টাকা নষ্ট হয়েছে।  ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।  তবে স্বাতীর এই অভিযোগে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো। তবে কেন বারবার বিমান যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তা নিয়ে উঠছে  প্রশ্ন।

পাখির সঙ্গে ধাক্কা, ১৬৯ যাত্রী নিয়ে পটনায় জরুরি অবতরণ ইন্ডিগোর দিল্লিগামী বিমানের

‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা

তুর্কি বিমান সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করতে ইন্ডিগোকে নির্দেশ কেন্দ্রের

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, মুম্বইগামী ইন্ডিগো বিমানে চলছে তল্লাশি

নতুন গাড়ির নাম নিয়ে আপত্তি ইন্ডিগোর, বৈদ্যুতিক গাড়ির নাম বদলে দিল মাহিন্দ্রা

বোমা হুমকির জেরে ১৭২ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ‘ইন্ডিগো’র বিমান

ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি নামান হল যাত্রীদের

চলতি বছরেই ইন্ডিগো বিমানে চালু হচ্ছে বিজনেস ক্লাস

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00