‘খুবই দুঃখজনক’, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর সময় লাগাতার বাংলাদেশে হিন্দু মন্দির ও দুর্গা মণ্ডপে চলেছে  হামলা। আর এবার সেই হামলা নিয়ে সরব হল ভারতের বিদেশ মন্ত্রক । শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদেশ মন্ত্রক বাংলাদেশের হিন্দু মন্দির ও মণ্ডপে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের তরফে বিব্রতিতে জানান হয়েছে,’ ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় সম্মানিত যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা আমরা গভীর উদ্বিগ্ন। এগুলো দুঃখজনক ঘটনা। হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে নিন্দা জানাই। ‘ শুধু তাই নয় বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে ভারত। তবে এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কোন প্রতিক্রিয়ান পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছর  দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে প্রায় ৩৫টি সহিংস ঘটনা ঘটেছে বাংলাদেশে। এই ঘটনার পর ১৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই হিন্দু মন্দিরে হামলার ঘটনা নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ মইনুল ইসলাম। শুধু তাই নয়  কেউ যদি অশান্তি উসকে দেওয়ার চেষ্টা করে তাঁর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন আইজিপি । তবুও শুক্রবার রাতে ঢাকার তাঁতীবাজার এলাকার একটি মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। এই আবহে এবার বাংলাদেশের হিন্দু মন্দির ও দুর্গা মণ্ডপে হামলা প্রসঙ্গে মুখ খুলল ভারত।

আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাকে ‘উদ্বেগজনক’ আখ্যা বিদেশ মন্ত্রকের

‘প্রাণহানির সম্ভাবনা’ থাকায় শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না মোদি সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]