পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ! সেনার তিন বাহিনীতে হাই-অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানার পরেই ভারতীয় সামরিক বাহিনীর তিন শাখাকে (স্থল, নৌ ও বায়ু) বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উচ্চ সতর্কতা অবলম্বনও করতে বলা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন উরি হামলার পরে যেভাবে প্রত্যাঘাতের পথে হেঁটেছিল মোদি সরকার, এবারও তেমনই পদক্ষেপ নেওয়া হতে পারে। অতর্কিতে হামলা চালিয়ে পাকিস্তানের কব্জামুক্ত করা হতে পারে জঙ্গিদের ডেরা পাক অধিকৃত কাশ্মীরকে।

পহেলগাঁওয়ে গতকাল মঙ্গলবার জঙ্গি হানায় ২৮ পর্যটকের মৃত্যুর পরেই ভূস্বর্গ কাশ্মীর সহ দেশের সীমান্ত এলাকা কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে বুধবার সকালে তিন বাহিনীর শীর্ষ কর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের খবর ওই বৈঠকে স্থল সেনা নৌ সেনা ও বায়ুসেনাকে বিশেষ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দেশের সমস্ত বায়সেনা ঘাঁটিগুলিকেও যে কোনও নির্দেশ বাস্তবায়নের জন্য যুদ্ধকালীন ভিত্তিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দে্ওয়া হয়েছে।

পহেলগাঁওয়ের পরে গান্ডেরবাল, গুলমার্গ, সোনমার্গ সহ জম্মু-কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে। পর্যটকরা ভিড় জমান এমন স্থানগুলিতে বাড়তি সেনা জওয়ান মোতায়েন করার পাশাপাশি আকাশপথে ধারাবাহিক নজরদারি চালানোর জন্য বাযুসেনাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সাহায্যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন সেনা আধিকারিকরা। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন স্থানগুলিতে বাড়তি সেনা ও সমরাস্ত্র মোতায়েনের সুপারিশ করেছেন তাঁরা।

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল মোদি সরকার

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

সাঙ্ঘাতিক! পর্নোগ্রাফিক সাইটে পহেলগাঁও হামলায় শহীদ বায়ুসেনার স্ত্রীর মুখ, গ্রেফতার ২

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতকে কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল সেনা?

জঙ্গি হামলার জের, সরিয়ে দেওয়া হল পহেলগাঁওয়ের ওসিকে

পাকিস্তানকে বাঁচাতে করাচি পৌঁছল তুর্কি যুদ্ধজাহাজ টিসিজি বায়ুকাডা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]