Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Agnipath: পছন্দ না হলে বাহিনীতে যোগ দিতে হবে না: ভিকে

বাহিনীতে ওদের জায়গা হবে না, জানালেন প্রাক্তন সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং (former Army chief)। জানালেন, বাহিনীতে (armed forces)  যোগ দেওয়ার জন্য সরকার কাউকে বাধ্য করেনি, করবেও না। কারও যদি এই প্রকল্প পছন্দ না হয়, তাহলে সে বাহিনীতে নাও যোগ দিতে পারে। বাহিনীতে(armed forces)   যোগ দেওয়া আর না দেওয়া- পুরোটাই স্বেচ্চাধীন বিষয়।

রবিবার নাগপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং (former Army chief)বলেন, ‘বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তি স্বাধীনতার ওপর নির্ভরশীল (voluntary and not a compulsion। সেনাবাহিনী (armed forces)  কাউকে যোগ দেওয়ার জন্য বাধ্য করে না, আগামীদিনেও করবে না। কিন্তু কারও যদি অগ্নিপথ (Agnipath) নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে, সে বাহিনীত নাও যোগ দিতে পারে। কে আপনাকে বলছে বাহিনীতে (armed forces)  যোগ দিতেই হবে। অগ্নিপথ (Agnipath) প্রকল্পের বিরোধিতা করে আপনার বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, ট্রেন আগুন লাগিয়ে দিচ্ছেন। ভাঙচুর করছেন। যারা এসব করছেন, তারা কী মনে করছেন, এত কিছুর পরেও বাহিনীতে আপনাদের জায়গা হবে। কেউ যদি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই সব ভাঙচুরের পরেও বাহিনীতে আপানদের চাকরি হবে, তাহলে সেটা ভুল। বাহিনীতে যোগ দিতে হলে পূরণ করতে হবে যোগ্যতামান।’

এই প্রসঙ্গে প্রাক্তন সেনাপ্রধান (former Army chief)রাহুল গান্ধিকে ইডির জেরার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কংগ্রেস আসলে চূড়ান্ত হতাশায় ভুগছে। রাহুল গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সিদ্ধান্ত দল মেনে নিতে পারেনি।  

প্রতিশ্রুতি পূরণ করল না কেন্দ্র, অগ্নিবীর প্রকল্পে নৌবাহিনীতে মাত্র ৩৪১ মহিলা

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতিবন্ধী বঞ্চিত বাঙালি জওয়ান

আজ থেকে শুরু হল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগ পরীক্ষা

‘বিজেপি-বান্ধব’ মনীশ তিওয়ারিকে বরখাস্ত করতে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড

দিল্লিতে ‘অগ্নিপথ’ নিয়ে সরব হবে তৃণমূল

Agnipath: সমর্থন মনীশ তিওয়ারির, তাজ্জব কংগ্রেস

‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি’, অভিযোগ মমতার

Agnipath: বায়ুসেনায় ভর্তি হওয়ার আবেদনকারীর সংখ্যা মাত্র চারদিনে লক্ষের কাছাকাছি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00