Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Agnipath: সমর্থন মনীশ তিওয়ারির, তাজ্জব কংগ্রেস

পাল্টা টুইট জয়রাম রমেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিপথ (Agnipath) নিয়ে কংগ্রেস তো বটেই, তামাম বিরোধী শিবির এই প্রকল্পের প্রবল বিরোধী। তারা অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি তুলেছে। দেশ দেখেছে হিংসাত্মক ঘটনার। আর সেই সময় প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি (Manish Tewari) এই প্রকল্পকে সমর্থন করে বসলেন। সমর্থন করেই ক্ষান্ত থাকেনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রস পত্রিকায় এই নিয়ে একটা নিবন্ধও লিখে ফেলেছেন। তবে এটাও জানিয়েছন, এই দৃষ্টিভঙ্গী বা সমর্থন, যাই বলা হোক না কেন, সেটা একান্তই তাঁর নিজস্ব। কী লিখেছেন মনীশ তিওয়ারি(Manish Tewari)? এই লেখার সারমর্ম, সেনাবাহিনীর তিন শাখার সার্বিক কল্যাণ এবং উন্নতির স্বার্থেই মোদি সরকার (Modi Govt) এই প্রকল্প নিয়ে এসেছে। তাঁর আশা, আগে যত তরুণ বাহিনীতে যোগ দিত, অগ্নিপথ প্রকল্পে আরও বেশি সংখ্যায় তরুণ এই প্রকল্পে যোগ দেবে।

নিবন্ধ চোখে পড়েছে জয়রাম রমেশের (Jairam Ramesh) । সেই নিবন্ধের পরিপ্রেক্ষিতে জয়রাম রমেশ লেখেন, ‘মনীশ তিওয়ারি, আইএনসি সাংসদ, অগ্নিপথ(Agnipath)  নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। এই নিবন্ধ পাঠক কংগ্রেসের দৃষ্টিভঙ্গী হিসেবে না দেখাই বাঞ্ছনীয়। এই নিবন্ধে প্রকাশিত মতামত একান্তই মনীশ তিওয়ারির। দল অগ্নিপথ প্রকল্প সমর্থন করে না। দল মনে করে অগ্নিপথ (Agnipath)প্রকল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিপন্থী, তরুণ সম্প্রদায় এবং সমাজের পরিপন্থী। তাদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেওয়ার জন্যই মোদি সরকার (Modi Govt) এই প্রকল্প নিয়ে এসেছে। কংগ্রেস অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু করেছে, প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ’

প্রতিশ্রুতি পূরণ করল না কেন্দ্র, অগ্নিবীর প্রকল্পে নৌবাহিনীতে মাত্র ৩৪১ মহিলা

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতিবন্ধী বঞ্চিত বাঙালি জওয়ান

আজ থেকে শুরু হল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগ পরীক্ষা

‘বিজেপি-বান্ধব’ মনীশ তিওয়ারিকে বরখাস্ত করতে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড

দিল্লিতে ‘অগ্নিপথ’ নিয়ে সরব হবে তৃণমূল

‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি’, অভিযোগ মমতার

Agnipath: বায়ুসেনায় ভর্তি হওয়ার আবেদনকারীর সংখ্যা মাত্র চারদিনে লক্ষের কাছাকাছি

অগ্নিপথ বাতিল না হলে দেশজুড়ে অগ্নিবিক্ষোভ: মোদিকে কংগ্রেসের আলটিমেটাম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00