Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ থেকে শুরু হল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগ পরীক্ষা

তিন ধাপে পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্ক বিবাদ জিইয়ে রেখেই রবিবার শুরু হল অগ্নিপথ (Agnipath) প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় (IAF) ভর্তির পরীক্ষা। পরীক্ষা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি সেন্টারে নিরাপত্তা অটুট করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পড়ুয়ার ব্যাগ (bag) তল্লাশি করে দেখা হচ্ছে। পরীক্ষা হবে তিনটি ধাপে এ-ওয়ান, বি-ওয়ান, সি-ওয়ান। 

প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় সকালে (morning) সাড়ে সাতটায়। সাড়ে ১১টা নাগাদ ছিল দ্বিতীয় শিফট। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর সাড়ে তিনটে নাগাদ।  এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রার্থীদের (candidate) মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এক পরীক্ষার্থী জানিয়েছেন, এখন বহু ক্ষেত্রে চাকরির সময়সামী কমিয়ে আনা হয়েছে। কারণ, মানসিকতা বদলে গিয়েছে। তরুণ প্রজন্মের একাংশ চায় না একই চাকরিতে (Job)) ঢুকে বছরের পর বছর পড়ে থাকা। তাই, সেনাবাহিনীতে চার বছর চাকরির পর  অনেকেই সেই অভিজ্ঞতা নিয়ে  অন্য কোনও চাকরি করতে পারেন।

গত ১৪ জুন কেন্দ্র তিন বাহিনীতে (Armed force)নিয়োগ প্রক্রিয়ার জন্য  চালু করে অগ্নিপথ ((Agnipath) প্রকল্প। নানা প্রান্ত থেকে প্রকল্পের বিরোধিতা করে দেশ সাক্ষী ছিল ভয়াবহ বিক্ষোভের (Agitation) । সরকার সাফ জানিয়ে দেয়, কোনও অবস্থা থেকে এই প্রকল্প প্রত্যাহার করা হবে। বাহিনীর সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে। এর ফলে দেশের তরুণ প্রজন্ম (young generation)একদিকে যেমন বাহিনীতে যোগদানের ব্যাপারে উৎসাহ পাবে, পাশাপাশি বাহিনীর সংস্কারও হবে। পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রইল দেশবাসী। 

প্রতিশ্রুতি পূরণ করল না কেন্দ্র, অগ্নিবীর প্রকল্পে নৌবাহিনীতে মাত্র ৩৪১ মহিলা

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতিবন্ধী বঞ্চিত বাঙালি জওয়ান

‘বিজেপি-বান্ধব’ মনীশ তিওয়ারিকে বরখাস্ত করতে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড

দিল্লিতে ‘অগ্নিপথ’ নিয়ে সরব হবে তৃণমূল

Agnipath: সমর্থন মনীশ তিওয়ারির, তাজ্জব কংগ্রেস

‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি’, অভিযোগ মমতার

Agnipath: বায়ুসেনায় ভর্তি হওয়ার আবেদনকারীর সংখ্যা মাত্র চারদিনে লক্ষের কাছাকাছি

অগ্নিপথ বাতিল না হলে দেশজুড়ে অগ্নিবিক্ষোভ: মোদিকে কংগ্রেসের আলটিমেটাম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00