Rath Yatra 2024: নীলচক্রে ধ্বজা না বাঁধলে মন্দির বন্ধ থাকবে টানা ১৮ বছর

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: মহাপ্রভু জগন্নাথের লীলা অপরিসীম। তিনি লীলা পুরুষোত্তম। তিনি তাঁর ইচ্ছানুযায়ী মন্দিরের বিভিন্ন কাজ বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্তপ্রাণ রাজাদের দিয়ে করিয়ে নিয়েছেন। বিশ্বকবিও বলেছিলেন – কর্তার ইচ্ছায় কর্ম। হ্যাঁ, তাঁর ইচ্ছাই সব, মানুষ তো নিমিত্ত মাত্র।   

পুরীর শ্রীমন্দিরের শিখরে যে চক্রটি দেখা যায়, সেটি হল নীলচক্র। বলা হয়ে থাকে সেই চক্রই হল মহাপ্রভু শ্রী জগন্নাথের চিহ্ন। সেই নীলচক্র জগৎপালক শ্রী বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্রের প্রতিরূপ। এমন কি মন্ত্রেও এই চক্রের উল্লেখ করে বলা হয়েছে “ওঁ শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভূজং পীত বাসসম্”। তবে জেনে রাখা প্রয়োজন, পুরীর জগন্নাথ মন্দির নির্মাণকালে মন্দিরের চূড়ায় কোনো চক্র ছিল না। তবে, কি ভাবে এলো সেই চক্র ? কার মাধ্যমেই বা এল ?

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৫৬০ খ্রিস্টাব্দে উড়িষ্যার সিংহাসনের দায়ভার গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতের চালুক্য বংশীয় রাজা মুকুন্দদেব হরিচন্দন। তিনি মহাপ্রভু জগন্নাথের পরম ও একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনিই মন্দির শিখরে অষ্টধাতু নির্মিত এই সুবিশাল নীলচক্র স্থাপন করেন। এই নীলচক্রের উচ্চতা ১১ ফুট ৮ ইঞ্চি ও ব্যাস ৭ ফুট ৭ ইঞ্চি। এই নীলচক্রে মোট দুটো চাকা আছে। এই চক্রের ভেতর আছে মোট আটটি চক্রনাভি, যা বাইরের চাকা দুটিকে যুক্ত করেছে।

এই নীলচক্রেই বাঁধা হয় মহাপ্রভুর পবিত্র ধ্বজা, যার নাম “পতিতপাবন বানা”। প্রচলিত নিয়মানুসারে মন্দির শিখরে এই পবিত্র পতাকা না থাকলে মহাপ্রভুর ভোগ হয়না। তাই ঝড় জল উপেক্ষা করে একজন গরুড়সেবক মন্দিরের শিখরে উঠে পতাকা বাঁধেন আর, কোনও একদিন কোনও কারণে নীলচক্রে পতিতপাবন বানা বাঁধা না হলে মন্দির বন্ধ থাকবে টানা ১৮ বছর। জেনে রাখা ভালো, এই নীলচক্রকেও কখনও কখনও মহাপ্রভু  জগন্নাথের শুকনো ভোগ অর্পণ করা হয়। তারপর তা মহাপ্রসাদে পরিণত হয়, যাকে বলা হয় চক্রমনোহি।

জানুন জগন্নাথ-বলরাম ও সুভদ্রার বড় বড় চোখের রহস্য

মুসলিম ভক্ত সালবেগের জন্য সাতদিন থমকে দাঁড়িয়েছিল জগন্নাথের রথ

কোন দর্জির থেকে বালিশ নিয়েছিলেন মহাপ্রভু জগন্নাথ? জানুন অজানা কাহিনি

মহাপ্রভু জগন্নাথকে নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন সারদা দেবী, কী দেখেছিলেন তিনি ?

অব্রাহ্মণ হয়েও পুরীধামের দয়িতাপতিদের এত ক্ষমতা এল কোথা থেকে ?

১৫ দিন পর নবযৌবন জগন্নাথদেবের, ভক্তদের জন্য খুলল মন্দির

Rath Yatra 2025: পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতম স্থান কোনটি, জানেন কী?

জগন্নাথ মন্দির মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন অওরঙ্গজেব কে রক্ষা করলেন?  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]