Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নং জাতীয় সড়কে(National High Way)। জানা গেছে, ডুয়ার্সের মালবাজার(Malbazar) পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে জয়গাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ বাইক আরোহীর। […]

লটারিতে ১ কোটি পেয়ে আনন্দে আত্মহারা কুশমন্ডির যুবক

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: ভাগ্য বদলের চাবি কি ‘লটারি’। ফের মিলল তেমনই এক জ্বলন্ত প্রমাণ। তবে এই লটারির মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের(Kushmundi Block) মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মোর্তুজ আলির। জানা যায়, আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অনুমোদিত নাগাল্যান্ডের ডিয়ার লটারি কেটে কোটিপতি হলেন মোর্তুজ আলি। তিনি আজ বাজারে গিয়ে শখ করে লটারি […]

পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবলে আহত ছাত্রী

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: শনিবার পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবলে আহত হল এক ছাত্রী। শনিবার ধূপগুড়ি গার্লস হাইস্কুলে(Dhupguri High School) ঘটনাটি ঘটেছে। পড়ুয়া সোয়া আকতারকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে। জানা গিয়েছে, সোয়া আকতার(Soua Aktar) দশম শ্রেনীর ছাত্রী।এদিন ইউনিট টেষ্টের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষনের মধ্যেই ঘটনাটি […]

হাওড়াতে গঙ্গায় স্নান করতে নেমে আসানসোলের দুই ছাত্র তলিয়ে গেল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চাঁদমারি (Chadmari) ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক (যাদের বয়স ১৮ থেকে ২০র মধ্যে) এদিন গঙ্গার ঘাটে নেমেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে তলিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ […]

নীতীন দেশাইয়ের আত্মহত্যা, অর্থলগ্নি সংস্থার আধিকারিককে তলব পুলিশের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বিখ্যাত শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের আত্মহত্যার ঘটনায় অর্থ লগ্নি সংস্থা ইসিএল ফাইনান্সের এক আধিকারিককে তলব করল পুলিশ। আগাসমী মঙ্গলবার খালাপুর থানায় তাঁকে প্রয়াত বলিউড শিল্প নির্দেশকের সংস্থা এন ডি আর্টস ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডকে দেওয়া ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ অগস্ট বুধবার রায়গড়ের কারজাতের এনডি স্টুডিও […]

টাইগারদের সেনাপতি হিসেবে সাকিবকে চান বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই এশিয়া কাপ। আর তার পরে বিশ্বকাপ। দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে চরম সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, আচমকাই একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তাই নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবি কর্তাদের। ওই অধিনায়ক বাছাই নিয়ে কিছুটা সময় নিলেও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই যে […]

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহর দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ,বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) সূত্রে এই খবর জানা গিয়েছে। আবহাওয়া দফতরের ডিউটি অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায় আরোও জানান, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে। অক্ষরেখা শান্তিনিকেতন […]

হরিশচন্দ্রপুরের বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও গর্ভপাতের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিন সন্তানের মা তথা পরিচারিকার সঙ্গে সহবাস এবং জোরপূর্বক ভাবে গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ উঠেছে মালদা জেলার(Malda District) হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিতোল গ্রামের প্রভাবশালী তথা অবসর প্রাপ্ত এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বছর পঁয়ত্রিশের ওই নির্যাতিতা মহিলা হরিশ্চন্দ্রপুর থানায়(Harishchandrapur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখ তৈমুর রহমান(৮১)ওরফে […]

chandrayaan 3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সব আশঙ্কার অবসান ঘটিয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। শনিবার সন্ধেয় জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সন্ধে সাতটা নাগাদ চাঁদের কক্ষ পথ বা মুন অরবিটে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। মহাকাশযানটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে দেশবাসীকে সুখবর দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সমাজমাধ্যমে এক পোস্টে ইসরো চন্দ্রযান-৩ থেকে পাওয়া বার্তা উদ্ধৃত […]

চোট পাওয়ার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই অজি অধিনায়ক!

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। হাতের কব্জিতে চোট পাওয়ায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে অনিশ্চিত অজি অধিনায়ক প্যাট কামিন্স। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে ঘোষণা হতে পারে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে একদিনের বিশ্বকাপের আসর। […]

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দু’বছর জেলের সাজা, সাংসদ পদ খারিজের মুখে

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এক যুগ পুরনো মামলায় উত্তরপ্রদেশের এটাওয়ার বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামশঙ্কর কাঠেরিয়াকে দু’বছরের জেলের সাজা শোনাল আদালত। শনিবার আগ্রার এমপি-এমএলএ আদালত এক সরকারি কর্মীকে হেনস্তার দায়ে ওই সাজা শুনিয়েছে। আর দুই বছর সাজা হওয়ায় নিয়মানুযায়ী লোকসভার সাংসদপদ চলে যাওয়ার কথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাংসদপদ খারিজে […]

প্রথম বর্ষে ভর্তি হতে না পেরে, কলেজে তালা মেরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি,বামনগোলা:ভর্তি না হতে পেয়ে কলেজে তালা মেরে বিক্ষোভ দেখাল প্রথম বর্ষতে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। জানা গেছে, শনিবার বামনগোলার(Bamongola) পাকুয়াহাট ডিগ্রী কলেজের প্রথম বর্ষে ভর্তি লিস্ট বেরিয়েছে । কিন্তু নাম না থাকায় কলেজে ক্লাস শুরু হলেও ভর্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পাচ্ছে না ছাত্রছাত্রীরা।ভর্তির দাবিতে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন অসংখ্য ছাত্র -ছাত্রীরা। তাদের […]

ইছাপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি:  ইছাপুরে শুটআউটের ঘটনায় গ্রেফতার ২। তৃণমূল কর্মীকে জনসমক্ষে খুন করায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রকৃত দোষীদের খুঁজতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উল্লেখ্য গত ৩ অগাষ্ট প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইছাপুর মায়াপল্লী এলাকার এক তৃণমূল কর্মীকে। এলাকায় কার্যত চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নোয়াপাড়া থানার পুলিশ। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের […]

দুষ্কৃতীদের বোমার ত্রাসে আতঙ্কিত গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধিঃ ফের বোমা সন্ত্রাস। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বসিরহাট। এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অশোক সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী। স্থানীয়দের দাবি, কোনোদিন এই ধরণের ঘটনার সম্মুখীন হয়নি […]

মমতার Marine Drive-ই এখন Guard Wall গ্রামের

দিঘা থেকে কাঁথির পেটুয়াঘাট পর্যন্ত Marine Drive হয়ে উঠেছে বেশ কিছু গ্রামের সুরক্ষাকবচ। বাকিরাও সেই সুরক্ষাই চান মুখ্যমন্ত্রীর কাছে।

বেকসুর খালাস রাহুল, খুশির হাওয়া হাত শিবিরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন রাহুল গান্ধী। ফিরে পেতে পারেন তাঁর হারানো সাংসদ পদ। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আবারও কলকাতার রাস্তায় নামল আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা। রাস্তায় নেমে অভিনব কায়দায় বিক্ষোভ মিছিল সারলেন তাঁরা। প্রতীকী নরেন্দ্র মোদি বানিয়ে তাঁর হাতে শিকল পরিয়ে ধিক্কার স্লোগান দিতে থাকেন তাঁরা। অন্যদিকে প্রতীকী রাহুল গান্ধীকে বেকসুর […]

মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনাই সত্যি হল। মুম্বইতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠক বসছে আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর। শনিবার মহা বিকাশ আগাড়ির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক শেষেই মুম্বইয়ে তৃতীয় বৈঠক বসবে বলে ঘোষণা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন […]

ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে জটিলতা

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেনে বিশ্বকাপ প্রতিযোগিতার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ। আগামী ১২ নভেম্বর ওই ম্যাচ হওয়ার কথা। কিন্তু ওই দিন দীপাবলী থাকায় খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবি’কে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। আর সেই বার্তার পরেই সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আসন্ন বিশ্বকাপে […]

কলকাতা শহর জুড়ে ইন্ডিয়া জোটের হোডিং

নিজস্ব প্রতিনিধি: শহর জুড়ে হোডিং পড়ল ইন্ডিয়া জোটের নামে । শহরের উড়ালপুল থেকে ওভারব্রিজ ও রাস্তার ধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে হিন্দি ভাষাতে লাগানো হয়েছে হোডিং । সেই হোডিং- এ স্পষ্ট লেখা হয়েছে, ২০২৪ -এ দিল্লিতে হবে ইন্ডিয়া(INDIA) জোটের সরকার। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের অন্যতম সারথি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী ৩১ অগাস্ট ও ১লা সেপ্টেম্বর […]

গোপনে বিয়ে সেরেছেন রশ্মিকা মান্দান্না, মুখ খুললেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বিনোদন দুনিয়ায় রশ্মিকা মান্দান্না দর্শকদের কাছে এক হার্টথ্রব চরিত্র। যাকে নিয়ে চর্চা প্রবল। অভিনেত্রীর সৌন্দর্য ভক্তদের মুখিয়ে রাখে। এই সৌন্দর্যেই তাঁকে ন্যাশনাল ক্রাশ বলেন অনুরাগীরা।  রশ্মিকার ডেটিং লাইফ নিয়ে লাখো ভক্তের কৌতূহল রয়েছেই। সম্প্রতি বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নেট মাধ্যমে এই জুটির একত্রে ভিডিও ভাইরাল […]

ঝাড়গ্রামে ডেঙ্গি দমনে ঝোপঝাড় পরিষ্কারের নেতৃত্ব দিচ্ছেন বিডিও

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যজুড়ে ডেঙ্গির আতঙ্ক। ডেঙ্গি নিয়ে যেমন সচেতনতামূলক প্রচার চলছে, তেমনি ঝোপঝাড় পরিষ্কারের নেমেছে রাজ্যের প্রশাসন। সচেতনা মূলক কাজে পিছিয়ে নেই ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক প্রশাসন। শনিবার সকালে সাঁকরাইলে(Sakrial) দেখা মিলল এমনি এক ছবি। সাঁকরাইলের বিডিও রোহণ ঘোষ নিজেই উদ্যোগ নিয়ে অফিস চত্বরের আগাছা পরিষ্কার করালেন। পাশাপাশি কীটনাশক স্প্রেও করলেন। প্রশাসন সূত্রে জানা যায়, […]

0:00