Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাশ-ফেল নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের, পঞ্চম ও অষ্টম শ্রেণির No Detention Policy বিলুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শেষেই পাশ-ফেল নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল মোদি সরকার। কেন্দ্রীয় শিক্ষা নীতির খানিকটা বদল ঘটিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) পঞ্চম ও অষ্টম শ্রেণিতে চালু থাকা ‘নো ডিটেনশন’ পলিসি প্রত্যাহার করে নিল শিক্ষা মন্ত্রক। অর্থা‍ৎ এখন থেকে ওই শ্রেণিতে পাঠরত কোনও পড়ুয়া ফেল করলে অনুত্তীর্ণ বলেই গণ্য হবে। অর্থা‍ৎ ওই ক্লাসেই আরও এক বছর তাকে থাকতে হবে। শিক্ষা মন্ত্রকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা।

দীর্ঘদিন ধরেই পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে নো ডিটেনশন পলিসি চালু ছিল। আর ওই নীতির ফলে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পড়ুয়ারা বার্ষিক পরীক্ষাতে ফেল করলেও তাদের শ্রেণিতে ফের এক বছর ধরে রাখা হত না। বরং উত্তীর্ণ বলে পরবর্তী শ্রেণিতে পড়ার সুযোগ পাচ্ছিল তারা। আর ওই নীতির বিরুদ্ধে দীর্ঘদিনই সরব ছিলেন শিক্ষাবিদরা। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতির পড়ুয়ারা। কেননা, নিচু ক্লাসেরই পাঠ্যক্রমে যেখানে সড়গড় নয় তারা, সেখানে উঁচু ক্লাসে উঠে খাবি খাচ্ছে। শুধু তাই নয়, ওই সিদ্ধান্তের ফলে মেধাও কমে যাচ্ছে। ফেল করলেও পরবর্তী শ্রেণিতে উঠতে বাধা না থাকায় পড়াশোনায় ঠিকমতো মনোনিবেশ করছে না পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা।

শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া বার্ষিক পরীক্ষায় ফেল করলে, ফের দু’মাসের সুযোগ দেওয়া হবে। দুই মাস বাদে ফের পরীক্ষায় বসতে হবে। কিন্তু সেই পরীক্ষাতে উত্তীর্ণ না হলে ফেল বলে গণ্য করা হবে এবং পরবর্তী শ্রেণিতে উঠতে পারবে না। তবে শিক্ষা মন্ত্রকের তরফে এও স্পষ্ট জানানো হয়েছে, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফেল করা কোনও পড়ুয়াকে স্কুল থেকে তাড়াতে পারবেন না কর্তৃপক্ষ। তাকে সংশ্লিষ্ট স্কুলে পড়াশোনার সুযোগ দিতে হবে।

 এদিন কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার ‘নো ডিটেনশন পলিসি’ প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ‘এই সিদ্ধান্ত কোমলমতি পড়ুয়াদের শোধরানোর জন্য এবংভবিষ্যতের কথা ভেবে নেওয়া হয়েছে। শিশুদের পড়াশোনার ক্ষেত্রে যাতে উ‍ৎসাহের কোনও ঘাটতি না থাকে তার জন্যই ‘নো ডিটেনশন পলিসির’ বিলুপ্তি ঘটানো হয়েছে। নয়া সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের মানসিক গঠন আরও ভাল হবে এবং বুনিয়াদি ভিত্তি শক্তিশালী হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00