Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাদু-কাকার ধর্ষণের হাত থেকে বাঁচতে বাড়ি বদলে বাবার হাতে ধর্ষিতা কিশোরী

বাড়ি বদল করে দাদু আর কাকার হাত থেকে বাঁচলেও দু’বছর ধরে বাবার লালসার শিকার হতে হল তাকে। গ্রেফতার করা হয় তার বাবাকে। দাদু ও কাকার খোঁজ চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : দাদু আর কাকা তাকে প্রায়ই ধর্ষণ করত বলে অভিযোগ। এই খবর জানাজানি হতেই ধর্ষিতার বাবা-মা বাড়ি বদল করেন। কিন্তু তাতেও কোনও লাভ হল না। দাদু আর কাকার হাত থেকে বাঁচলেও দু’বছর ধরে বাবার লালসার শিকার হতে হল তাকে। উত্তরপ্রদেশের এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তার বাবাকে। দাদু ও কাকার খোঁজ চলছে।

বছর সতেরোর ওই কিশোরী দাদু, কাকা-বাবার সঙ্গে উত্তরপ্রদেশে থাকত। সেই সময় কাকা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তাঁর সঙ্গে যোগ দিয়েছিল কিশোরীর দাদুও। কিশোরীর বাবা-মা ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির সদস্যরাই মেয়েকে লালসার শিকার বানাচ্ছে।  বিষয়টি জানাজানি হতেই কিশোরীকে নিয়ে তার বাবা-মা পুণেতে চলে আসেন। সেখানেই থাকতে শুরু করেন। কিন্তু এখানে এসে অন্য বিপত্তি শুরু হল কিশোরীর। অভিযোগ, কিশোরীর মা যখন বাড়িতে থাকতেন না, সেই সুযোগ নিয়ে কিশোরীকে তার বাবা ধর্ষণ করেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত লাগাতার দু’বছর ধরে বাবার লালসার শিকার হয়েছে সে বলে কিশোরীর অভিযোগ।

সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে ওই কিশোরী। কয়েক জনের সহযোগিতায় পুলিশের কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সে। তার পরই বুধবার কিশোরীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। কাকা এবং দাদুকে গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

যৌতুক না পেয়ে তিন মাসের সন্তানকে বিক্রি করে দিল পাষণ্ড বাবা

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

লকআপে আক্রমণাত্মক ‘খুনে’ হুমায়ুন , পুলিশকে ঘুষি মেরে ভাঙল চশমা

স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে, ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! রক্তাক্ত দেহ মিলল পাশের বাড়ি থেকে

মেয়ের কবরের পাশেই বাড়ি বানালেন বাবা

দীর্ঘ ৩ মাস ধরে ধর্ষণ, বাবাকে খুন করল মেয়ে

১০ বছরের নাবালিকাকে খুনের দায়ে বাবাকে খুঁজছে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00