Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি (তেলেগু দেশম পার্টি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু।  স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাতভর নাটকীয় তদন্তের পর শনিবার সকালে নান্দিয়াল পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দলের এক মুখপাত্র। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকে আটক করেছে অন্ধ্র প্রদেশ পুলিশ। চন্দ্রবাবু নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে।

২০২১ সালের এই দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। ৩১৭ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দলীয় কর্মসূচি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু নাইডু। জনসভার পর বিশ্রাম নিচ্ছিলেন একটি ভ্যানিটি ভ্যানে। সেখানেই অন্ধ্র পুলিশ ও সিআইডি হানা দেয়। সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে।

গ্রেফতারির পর টিডিপি সমর্থকরা প্রতিবাদ করতে থাকে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তাঁরা। চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন, কোন তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়।

ফৌজদারি কার্যবিধির ধারা ৫০(১)(২)-এর অধীনে জারি করা নোটিস অনুসারে, পুলিশ চন্দ্রবাবু নাইডুকে জানায় যে তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে গ্রেফতার করা হচ্ছে। তাছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর অধীনেও মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাইডুকে জিজ্ঞাসাবাদের পর মামলার বিস্তারিত তথ্য ও রিমান্ড রিপোর্ট দেওয়া হবে। নাইডু পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন।

গ্রেপ্তারের পর, মিঃ নাইডুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট লেখা হয়েছে যে “পৃথিবীর কোন শক্তিই আমাকে তেলেগু জনগণের সেবা করা থেকে বিরত করতে পারবে না”।

লোকসভার অধ্যক্ষ পদ নিয়ে মাস্টারস্ট্রোক কংগ্রেসের

চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে সোমবার অন্ধ্রজুড়ে বনধের ডাক টিডিপির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00