তেলেঙ্গানায় কাঁচ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার তেলেঙ্গানার একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার একটি কাঁচ তৈরির কারখানায়।

জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে একটি কাঁচ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কারখানার একটি কমপ্রেসর ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ হয়। যখন এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল, তখন কারখানাতেই কাজ করছিলেন শ্রমিকরা। এদিন ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের ফলে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনের অঙ্গহানি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই বিস্ফোরণ ঘটেছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তেলেঙ্গানাতে সঙ্গরেড্ডিতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন বিস্ফোরণকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়। পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। সেবার একটি রাসায়নিক তৈরির কারখানায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কয়েকমাসের মধ্যেই ফের আরও একবার বিস্ফোরণ ঘটে গেল এই তেলেঙ্গানাতেই।

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

ডোমকলে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

ভয়াবহ বিস্ফোরণ অমৃতসরে, যুবকের হাতেই ফাটল বোমা 

তেলঙ্গানায় নকশাল বিরোধী অভিযানে গিয়ে আইইডি বিস্ফোরণে নিহত তিন পুলিশকর্মী  

ভিডিও কলে নির্দেশ দিয়ে প্রসবের প্রচেষ্টা, ডাক্তারের গাফিলতিতে প্রাণ গেল যজম শিশুর

ঢোলাহাটের বাজি কারখানা অবৈধ, রিপোর্ট পেশ নবান্নে

মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ছিন্নভিন্ন তিন জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]