ভিডিও কলে নির্দেশ দিয়ে প্রসবের প্রচেষ্টা, ডাক্তারের গাফিলতিতে প্রাণ গেল যজম শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা: সাত বছর বিয়ের পর গর্ভবতী হয়েছিলেন বাত্তি কীর্তি। ডাক্তার জানিয়েছিলেন যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। সকলেই সেই শুভক্ষণের ওপেক্ষায় ছিলেন। কিন্তু ফোনে ডাক্তারের নির্দেশে একজন নার্স এমন এক ভুল করলেন যে সব আশা শেষ হয়ে  গেল এক মুহূর্তে। মারা গিয়েছে কীর্তি’র যমজ সন্তান। পরিবার তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য ডাক্তারের অবহেলাকেই দায়ী করেছে।

কীর্তি তেলেঙ্গানার রাঙ্গারেডি জেলার এলিমিনেদু গ্রামের বাসিন্দা। পাঁচ মাস আগে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের মাধ্যমে তিনি গর্ভধারণ করেন। তিনি ডাঃ অনুশা রেড্ডির তত্ত্বাবধানে ছিলেন। এপ্রিল মাসে কীর্তি বিজয়া লক্ষ্মী হাসপাতালে চেক-আপের জন্য যান। সেখানে চিকিৎসক লক্ষ্য করেন যে কীর্তির জরায়ুমুখ আলগা হয়ে গিয়েছে। তিনি সেলাই করে মুখ বন্ধ করে দেন। পাশাপাশি বিশ্রামের পরামর্শ দিয়ে বাড়িতেও পাঠিয়ে দেন।

চেক-আপের প্রায় এক মাস পর রবিবার ভোর ৪টের দিকে কীর্তি প্রচণ্ড প্রসব বেদনা অনুভব করেন। তাঁকে দ্রুত বিজয়া লক্ষ্মী হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। সেই সময় ডাঃ অনুশা রেড্ডি হাসপাতালে উপস্থিত ছিলেন না। ভিডিও এবং অডিও কলের মাধ্যমে তিনি নার্সদের ইনজেকশন দেওয়া সহ বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি সম্পাদনের নির্দেশ দেন। কিছু প্রতিবেদনে প্রকাশ, ব্যথা উপশমের জন্য যখন কীর্তিকে ইনজেকশন দেওয়া হয়, তখন তার সেলাই ফেটে যায়। সকাল সাড়ে দশটার দিকে কীর্তি’র গর্ভ থেকে যমজ সন্তানদের বের করা হয়। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ডাঃ রেড্ডি এসে জানান যে কীর্তি তাঁর দুই সন্তানকে হারিয়েছেন।

রাঙ্গারেড্ডির জেলা চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা বি ভেঙ্কটেশ্বর রাও বলেছেন, কীর্তির জীবনের কোনও আশঙ্কা নেই। তিনি বলেন, “নার্সদের জটিল প্রক্রিয়াটি করতে দেওয়া চিকিৎসকের অত্যন্ত অপেশাদারী মনোভাবের পরিচয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব এবং পুলিশ ও উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবেদন জমা দেব।”

কীর্তি’র পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে চিকিৎসার গাফলতিজনিত এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

২৫ শতাংশ ডিএ প্রদানের আগেই ফের একবার শীর্ষ আদালতের দ্বারস্থ নবান্ন, কোন দিকে ঘুরছে মামলার মোড়   

কোন হিন্দি সিনেমা দেখে স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম, জানেন কী?

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

‘রাজা ঘনিষ্ঠ হচ্ছে, আমার ভাল লাগছে না’, সোনমের চ্যাট থেকে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]