Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারত জোড়ো’ যাত্রায় চাঁদা চেয়ে দোকান ভাঙচুর, সাসপেন্ড পাঁচ কংগ্রেস নেতা-কর্মী

ভারত জোড়ো যাত্রার জন্য দাবিমতো চাঁদা না পেয়ে এক সবজির দোকান ভাঙচুরের অভিযোগ উঠল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, কেরল : রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রার অষ্টম দিনেই তাল কাটল। এই যাত্রার জন্য দাবিমতো চাঁদা না পেয়ে এক সবজির দোকান ভাঙচুরের অভিযোগ উঠল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি কেরলের কোলামে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি হামলায় জড়িত নেতা-কর্মীদের সাসপেন্ড করার কথা জানিয়ে দিল কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে ঘৃণা ও বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে কন্যাকুমারী থেকে শুরু হয়েছে রাহুল গান্ধির ১৫০ দিনের ‘ভারত জোড়ো’ যাত্রা। এই পাঁচ মাস প্রায় ৩৬০০ কিমি পথ হাঁটবেন রাহুল সহ অন্যান্য কংগ্রেসের নেতা-কর্মীরা। ১২টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে যাবে এই পদযাত্রা।এই পদযাত্রা নিয়ে চাপানউতোরের মধ্যেই বিতির্কে জড়াল কংগ্রেস। দাবিমতো চাঁদা না পেয়ে এক সবজি ব্যবসায়ীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল হাত শিবিরের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এই ভাঙচুরের দৃশ্য দেখা যাচ্ছে। অভিযোগ, কেরলের কোলাম এলাকায় শেখ ফৈয়াজ নামে এক সবজি বিক্রেতার কাছে ‘ভারত জোড়ো’ যাত্রার জন্য ২০০০ টাকা চাঁদা চান কংগ্রেস কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন কেরল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিস খান। সবজি ব্যবসায়ী ৫০০ টাকা দিতে চান। সেকথা শুনে রেগে গিয়ে তাঁর দোকান ভাঙচুর করেন কংগ্রেস কর্মীরা। ফৈয়াজের সবজি রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে।

এই ভিডিও ভাউরাল হতেই চরম বিড়ম্বনায় পড়ে যায় কংগ্রেস নেতৃত্ব।রাতারাতি কেরল কংগ্রেসের সভাপতি কে সুধাকরন এক টুইটে জানান, এই ঘটনা কংগ্রেসের আদর্শ বিরোধী। এবং ক্ষমার অযোগ্য। এর জন্য পাঁচ কংগ্রেস কর্মীকে দল থেকে সাসপেন্ড করা হল। কিন্তু প্রশ্ন উঠছে, সাততাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হলেও এতে ক্ষত মেরামতি করা যাবে কি? বিজেপি এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ না খুললেও নিশ্চিত ভাবেই এটিকে হাতিয়ার করবে।

ব্যস্ত ‘ভারত জোড়ো’ যাত্রায়, সংসদের শীতকালীন অধিবেশনে থাকছেন না রাহুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00