Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা উচিত ভারতের’, দাবি দিশা পাটানির দিদির

আমি ভারতীয় সেনাবাহিনীতে ছিলাম। দুই বছর কাশ্মীরে পোস্টিং ছিলাম। আমি খুব কাছ থেকে পহেলগাঁও-কে দেখেছি। আমি এর প্রতিটি কোণ চিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার পহেলগাঁওতে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। যাদের মধ্যে একজন ছিলেন ভারতীয় বায়ু সেনা অফিসার। বিয়ের ৬ দিনের মাথায় নতুন বউকে নিয়ে কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তিনি। এখনও সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তাঁদের হাসিখুশি রোমান্টিক রিল ভিডিওগুলি। কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে গেল। কফিনবন্দী স্বামীকে নিয়ে বাড়ি ফিরতে হল নববধূ হিমাংশিকে। সেই দিন মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসীদের একাধিক অত্যাধুনিক পিস্তলে ঝাঁঝরা হয়ে যান ২৬ জন পর্যটক।এই ঘটনা গোটা দেশটে রীতিমতো নাড়িয়ে দিয়েছে।শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকাতেও উঠছে প্রশ্ন। বুধবার এই ঘটনার যোগ্য জবাব দিতে পাকিস্তানের সঙ্গে একাধিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কোনও দোষী ছাড়া পাবে না। পাশাপাশি পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন সেনা অফিসার তথা দিশা পাটানির বোন খুশবু পাটানি। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন খুশবু। তিনি বলেছেন, আলোচনা এবং শান্তির সময় শেষ। এখন ভারতের উচিত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা এবং এমন মৃত্যুমুখী হুমকি চিরতরে বিনাশ করা।

খুশবুর কথায়, ‘আমি ভারতীয় সেনাবাহিনীতে ছিলাম। দুই বছর কাশ্মীরে পোস্টিং ছিলাম। আমি খুব কাছ থেকে পহেলগাঁও-কে দেখেছি। আমি এর প্রতিটি কোণ চিনি। এবার আমাদের বলা বন্ধ করা উচিত যে, এটি কেবল একটি সন্ত্রাসী হামলা ছিল। আর সম্পূর্ণ দায় পাকিস্তানের। মানুষ বলে যুদ্ধই শেষ বিকল্প হওয়া উচিত। আমার মনে হয়, আমরা এখন সেই পর্যায়ে চলে এসেছি। আমরা গত ৭৫ বছর ধরে পাকিস্তানিদের সহ্য করে এসেছি। আর নয়! আমি পুরোপুরি নিশ্চিত যে, পাকিস্তানি সেনাবাহিনী এই হামলার পেছনে জড়িত। নইলে এত বড় হামলা কীভাবে সম্ভব! আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী অবশ্যই কিছু উপযুক্ত পদক্ষেপ নেবেন। আর কতদিন আমরা কেবল বিমান হামলা, আর অস্ত্রোপচার হামলা চালিয়ে যাব। সময় এসেছে, এবার সরাসরি এবং সম্পূর্ণভাবে যুদ্ধের জন্যে প্রস্তুতি নিতে হবে। যেমনটা অন্যান্য দেশ করে। ইজরায়েল, গাজা, ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। একইভাবে ভারতেরও এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা উচিত।’

খুশবু আরও বলেছেন,’ ভারতীয় সেনা বাহিনীর অংশ হিসেবে, একজন প্রাক্তন মেজর হিসেবে, আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্যে আমাদের দেশে যথেষ্ট সম্পদ রয়েছে। এই ধরণের ঘটনাগুলাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তাদের এখন সম্পূর্ণ এজেন্ডা হল জিহাদ। আমি জানি, পাকিস্তানিরা ভারতীয়দের ঘৃণা করে, তাঁরা যে ধর্মেরই হোক না কেন! আমি এই ঘটনায় প্রচণ্ড রেগে আছি এবং আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। যেভাবে তারা নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে। এখন তাঁদেরও জীবন কেড়ে নেওয়া উচিত।’ ভিডিওটি ভাইরাল হতেই খুশবুর সঙ্গে একমত পোষণ করেছেন নেটিজেনরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00