আর্থিক দুর্নীতির দায়ে ইডির হাতে  গ্রেফতার আপ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি ওয়াকফ বোর্ডের আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান। সোমবার সকালে তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই অভিযানের পরেই গ্রেফতার হলেন আপ বিধায়ক।

সোমবার সকালেই ওই বিধায়কের ওখলার বাড়িতে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর ইডির সেই অভিযানের মাঝে ভিডিও বার্তায় আমানাতুল্লা  বলেন, ‘আমাকে গ্রেফতার করতে বাড়িতে ইডি এসেছে।  গত দুবছর ধরে আমাকে নিয়ে ওরা টানাটানি করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা চাপানো হয়েছে। ‘

পাশাপাশি আপ বিধায়ক আরও জানিয়েছেন, ‘আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত, এবং তিনি বর্তমানে আমার বাড়িতে আছেন। আমি তাঁদের চিঠি লিখে পুরো ঘটনাটি জানিয়েছি। এরপরে তারা কোন কিছুতেই কর্ণপাত করেনি। আমরা কিছুতেই তদন্তকারী সংস্থার কাছে মাথানত করব না।‘অন্যদিকে আপ নেতার পাশে দাঁড়িয়েছে  মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ যাদের দমানো যাচ্ছে না তাদেরকে পাঠান হচ্ছে জেলে। বিজেপির বিরুদ্ধে যে কোনও স্বরকে রুদ্ধ করা হচ্ছে।‘ এই আবহে এদিন তল্লাশির পর আপ বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করল ইডি।

হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! অনিল আম্বানির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

বাংলায় নিয়োগ কেলেঙ্কারির মামলায় ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি’র  

আর্থিক প্রতারণা মামলায় জগন রেড্ডির ৪০৪.৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

৫ বছর ধরে অনলাইন পর্নোগ্রাফির ব্যবসা, নয়ডায় ইডির জালে দম্পতি

রেশন দুর্নীতি কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি, সকাল থেকে ৩ জায়গায় চলছে তল্লাশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]