Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ রাজ্যে ৭ নভেম্বর থেকে শুরু ভোট, ফল ৩ ডিসেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে এক দফায় ভোট নেওয়া হবে। শুধু ছত্তিশগড়ে দুই দফায় ভোট নেওয়া হবে। ৭ নভেম্বর শুরু হবে ভোট নেওয়া। শেষ হবে ৩০ নভেম্বর। পাঁচ রাজ্যের ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।

সোমবার সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, মিজোরামে ৭ নভেম্বর এক দফাতে ভোট নেওয়া হবে। ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর-দুই দফায় ভোট নেওয়া হবে। ছত্তিশগড় লাগোয়া মধ্যপ্রদেশেও এক দফায় ভোট নেওয়া হবে।শিবরাজ সিং চৌহানের রাজ্যে ভোট হবে ১৭ নভেম্বর। রাজস্থানে ভোট নেওয়া হবে ২৩ নভেম্বর। এক দফাতেই ভোট হবে। সবশেষে ভোট হবে তেলেঙ্গানায়। দক্ষিণের রাজ্যটিতে ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার জানান, গত ছয় মাস আগেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে মোট ৬৭৯ আসনে ভোটগ্রহণ হবে। প্রথমবার ৬০.২ লক্ষ নতুন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের সংখ্যা ১৬ কোটি। তার মধ্যে পুরুষ ভোটার ৮.২ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৭.৮ কোটি। ১৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা জারি করা হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সাধারণ মানুষ। পাঁচ রাজ্যে অপরাধী এবং বহিরাগতদের অনুপ্রবেশ রুখতে ৯৪০টি বিশেষ চেক পোস্ট বসানো হবে। ভোটের দায়িত্বে থাকা ভোট কর্মীদের পোস্টাল ব্যালট নিয়েও বড়সড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, ‘ভোটগ্রহণের দিনেই ভোট কর্মীদের পোস্টাল ব্যালট দেওয়া হবে। ভোট কেন্দ্রে বসেই ভোট দেবেন তাঁরা।’

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

‘কোনও গুন্ডামি বরদাস্ত নয়’, অশান্তিবাজদের কড়া বার্তা রাজীব কুমারের

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

‘পাসপোর্ট যাচাই নিয়মে বদল দরকার’, জালিয়াতি কাণ্ডে বড় মন্তব্য রাজীব কুমারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00