Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিজ্ঞাসাবাদে সময় না দিলে হেমন্ত সোরেনকে বড় হুঁশিয়ারি দিল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি  মামলায় ফের হেমন্ত সোরেনকে চিঠি লিখে জিজ্ঞাসাবাদের তারিখ জানতে নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর । শনিবার এই জিজ্ঞাসাবাদ নিয়ে ইডি  তরফে জানান হয়েছে,জানুয়ারির ২৯ অথবা ৩১ মধ্যে হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের সময় দিতে হবে। যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসাবাদের তারিখ না জানান তাহলে ইডি নিজেই তাঁর কাছে যাবে।

গত ২২ জানুয়ারি জমি কেলেঙ্কারির অভিযোগে অষ্টমবারের মতো হেমন্ত সোরেনকে তলব করে ইডি। তলবের জবাবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, তিনি তদন্তকারী সংস্থার সমন পেয়েছেন এবং যথাসময়ে জবাব দেবেন। তবে কবে তিনি ইডিকে জিজ্ঞাসাবাদ করার সময় দেবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, ২০ শে জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত  সোরেনের বাড়িতে হাজির হয় ইডির দল। তারপরেই ইডি জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তারপরেই ফের জিজ্ঞাসাবাদ করবে বলে জানায় ইডি।

প্রসঙ্গত,  গত  ১৪ আগস্ট ইডি প্রথম ডেকে পাঠান হেমন্ত সোরেনকে। সেই সময় হাইকোর্টে সোরেন দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইডি-র দাবি, ঝাড়খণ্ডে মাফিয়াদের দ্বারা অবৈধভাবে জমির মালিকানা পরিবর্তনের একটি বিশাল চক্র- এর সঙ্গে  যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাহেবগঞ্জে বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  ইডির দাবি ২০২১ সালে তিনি নির্বাচনী বিধি ভেঙে নিজের নামে খনির লিজ আদায় করেছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00