Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত সকালেই কেঁপে উঠল সমুদ্র তলদেশ, কম্পন অনুভূত আন্দামানে

Share:

নিজস্ব প্রতিনিধি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ: ফের কম্পন ভারতে। National Center of Seismology সূত্রে জানা গিয়েছে, শনিবার আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আন্দামান সাগরের মাঝখানে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। কোনও হতাহতের সংখ্যা নেই। শুক্রবার NCS X- হ্যান্ডেলে একটি পোস্টে উল্লেখ করেছে যে, “EQ of M:৪.৯, তারিখ: ২৫/০৭/২০২৫ ১৮:২৭:১১ IST, অক্ষাংশ: ৯.৩৬ উত্তর, দ্রাঘিমাংশ : ৯৪.৩১ পূর্ব, গভীরতা: ১০ কিমি, অবস্থান: আন্দামান সাগর।”

এর আগে ১৩ জুলাই আন্দামান সাগরে কম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭ । এনসিএস এর দেওয়া তথ্য অনুসারে, শনিবার সকাল ৬:৪৪ মিনিটে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছিল। সেদিনও X-হ্যান্ডেলে একটি পোস্ট করে NCS জানায়, “EQ of M: ৪.৭, তারিখ: ১৩/০৭/২০২৫ 18:44:43 IST, অক্ষাংশ: ৯.৪৭ উত্তর, দ্রাঘিমাংশ : ৯৩.৯৩ পূর্ব, গভীরতা: ১০ কিমি, অবস্থান: আন্দামান সাগর।”

গত ৭ জুলাই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। প্রায় ১০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। সকাল ৯.০৪ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ, রোহতক, হিসার এবং সোনিপতের বাসিন্দারাও কম্পন অনুভব করেছিলেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানার ঝাজ্জর বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কম্পনের ভয়ে মানুষ বাড়িঘর, অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, পৃথিবীর ভিতরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন প্লেটগুলি একে অপরের  সঙ্গে সংঘর্ষ করে ঘষা খায় তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।  এছাড়া যখন একটি-প্লেট অন্যটির ওপরে উঠে যায় তখনও কম্পন অনুভূত হয়।  ভৌগোলিক নিয়মে দুটি প্লেট পরস্পর একটি নির্দিষ্ট দূরত্বে থাকে। সেই দূরত্ব ছাড়িয়ে প্লেটগুলি যদি দূরে চলে যায় তখনও ভূমিকম্প অনুভূত হতে পারে।  ভূকম্পনে মাটি কাঁপতে শুরু করে।

ভূমিকম্প পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করা হয়। একে রিখটার ম্যাগনিটিউড স্কেলও বলা হয়। রিখটার মাত্রার স্কেল ১ থেকে ৯ পর্যন্ত। ভূমিকম্পের তীব্রতা তার কেন্দ্র  অর্থাৎ এপিসেন্টার থেকে পরিমাপ করা হয়। দেখা হয়, সেই কেন্দ্র থেকে উৎপন্ন দূরত্ব। এই স্কেলে শক্তি পরিমাপ করা হয়। ১ এর অর্থ কম কম্পনযুক্ত ভূকম্পন। এতে ক্ষয় ক্ষতির পরিমাণও কম। সর্বোচ্চ হল ৯। এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং বিধ্বংসী । যদি রিখটার স্কেলে তীব্রতা ৭ হয়, তাহলে এর চারপাশে ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি শক্তিশালী কম্পন ঘটে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00