Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে ৬৩ জনের শরীরে শনাক্ত করোনার JN.1 সাব ভ্যারিয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশে ক্রমশ থাবা চওড়া করছে করোনা। করোনার নতুন উপ প্রজাতি জেএনডট ওয়ানের হদিশ মিলল। সারা দেশ জুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হলেন ৬৩ জন। এই ৬৩ জনের মধ্যে বেশির ভাগই আক্রান্ত হয়েছেন গোয়ায়। উৎসবের মরশুমে গোয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। কারণ, এই সময় প্রচুর বিদেশি পর্যটক গোয়ায় ঘুরতে আসেন। তাঁদের থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে ৬৩ জনের শরীরে করোনার নতুন উপ প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে। এই ৬৩ জনের মধ্যে ৩৪ জন আক্রান্ত হয়েছেন গোয়ায়। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন নয় জন। কর্নাটকে আট জন, কেরালায় ছয় জন, তামিলনাড়ুতে চার জন ও তেলেঙ্গানায় দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে প্রথম করোনার এই উপপ্রজাতির হদিশ মিলেছিল কেরালায়। কেরালা থেকে ক্রমশই তা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছেন, করোনার এই নতুন উপপ্রজাতির সম্পর্কে পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। সব রাজ্যে যাতে করোনার টেস্ট আরও বাড়ানো হয়, তার ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দেশে করোনা সংক্রমণের হার বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯২ শতাংশের দেহে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বাড়িতে আইসোলেশনে থাকলেই অনেকে সুস্থ হয়ে উঠছেন। ফলে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ৬২৪ জনের দেহে করোনা সংক্রমণ ছড়িয়েছে। সকাল আটটা পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৪ হাজার ৫৪ জন। কেরালায় এক জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৫০,০৯,২৪৮ জন।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00