Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআই-ইডির জেরা থেকে ‘রক্ষাকবচ’ পেলেন কেসিআর কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সিবিআই-ইডির জেরা থেকে আপাতত নিষ্কৃতি পেলেন ভারত রাষ্ট্র সমিতি নেত্রী কে কবিতা। আগামী ১৩ মার্চ পর্যন্ত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যাকে রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। অর্থা‍ৎ ওই দিন পর্যন্ত দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে কবিতাকে জেরা করার জন্য তলব করতে পারবে না।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২০২২ সালের ডিসেম্বর মাসে কে কবিতাকে জেরা করেছিল সিবিআই। ওই জেরার পরে একাধিকবার ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকে জেরা করার জন্য তলব করে সিবিআই ও ইডি। যদিও ওই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি ফের কবিতাকে নোটিশ পাঠিয়ে ২৬ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেয় সিবিআই। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঢাল করে ওই জেরা এড়িয়ে গিয়েছিলেন কেসিআর কন্যা।

গত মার্চেই ইডি’র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালরতের দ্বারস্থ হয়েছিলেন কে কবিতা। ওই মামলায় তাঁকে বিশেষ রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে কেসিআর কন্যা আবেদন জানান, কেন্দ্রীয় সংস্থার যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে যেন তাঁর বাড়িতে গিয়ে জেরা করে। একজন মহিলা হিসাবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অধিকার রয়েছে তাঁর। বুধবার মামলার শুনানি শেষে আগামী ১৩ মার্চ পর্যন্ত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যাকে বিশেষ রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00